News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, মৃত ৫
Image

জয়পুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষ, মৃত ৫

জয়পুর, ৬ জুন (হি.স.): জয়পুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃতু্য হল ৫ জনের| মঙ্গলবার ভোর চারটে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জয়পুরের চমু হাউজ সার্কেল এলাকার কাছে| এসএইচও কমল নারায়ণ জানিয়েছেন, ভোর তখন চারটে হবে| নুন বোঝাই একটি ট্রাক আগ্রার দিকে যাচ্ছিল| হঠাত্ সামনে এসে যায় একটি গাড়ি| নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির উপর উল্টে যায় ট্রাকটি| পুলিশ দুর্ঘটনাস্থলে পেঁৗছে ট্রাকের নিচ থেকে গাড়িটি উদ্ধার করে| দুর্ঘটনাস্থলেই মৃতু্য হয় ৫ জনের| মৃতদের নাম হল, রাহুল, রোশনি, জ্যোতি, নীতেশ এবং সুইটি| পাঁচ জনই জয়পুরের মালব্য নগরের বাসিন্দা ছিলেন|

এসএইচও জানিয়েছেন, দুর্ঘটনার জেরে গাড়িটি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| মৃতদেহ গুলি গাড়ির ভিতর থেকে বের করা বেশ কঠিন হয়ে পড়েছিল| পুলিশের তরফে জানানো হয়েছে, ট্রাকটিতে বস্তায় ভরা ৪৫ টন নুন ছিল| দুর্ঘটনার পরই সুযোগ ৱুঝে পালিয়ে যায় ট্রাকের চালক|হিন্দুস্থান সমাচার| রাকেশ|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top