News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পুরুষ ও তেলিয়ামুড়ায় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

আগরতলায় পুরুষ ও তেলিয়ামুড়ায় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৫ জুন৷৷ পুর নিগম এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ দমকল কর্মীদের ক্ষোভ উত্তেজনা৷ ঘটনা রঞ্জিতনগর এলাকায়৷ আজ সকালে কালর্ভাটের নিচে ফিরোজ মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান এলাকাবাসী৷ খবর দেওয়া হয় পুলিশে৷
ঢালতলোয়ারইন পুলিশ ও দমকল বাহিনীর কাজের ঢং দেখে ক্ষেপে যান স্থানীয়রা৷ মৃতদেহ দেখার দুই ঘন্টা পরও তা উদ্ধার করতে নামেনি দমকল কর্মীরা৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ণ তুলেন এলাকার লোকজন৷ সকালে কালর্ভাটের নিচে স্থানীয় বাসিন্দা ফিরোজ মিয়ার মৃতদেহ দেখতে পান এলাকাবাসী৷ পুলিশ ও দমকলকে খবর দিলেও অনেকক্ষণ পরে তারা ঘটনাস্থলে পৌঁছে৷ অভিযোগ, মৃতদেহ উদ্ধার নিয়ে তালবাহানা শুরু করে দমকল কর্মীরা৷ পরে এলাকার লোকজনই কালর্ভাটের নিচ থেকে ফিরোজ মিয়ার মৃতদেহ উদ্ধার করে৷
প্রাপ্ত সংবাদ সূত্রে যতদূর জানা গেছে, গতকাল থেকেই নিখোঁজ ছিলেন ফিরোজ মিয়া৷ সকালে কিভাবে তার মৃতদেহ কালর্ভাটের নিচে আসে তা পরিষ্কার নয়৷ পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেয়৷
এদিকে, তেলিয়ামুড়া চামকঘাট ব্যারেজ এর কাছে খোয়াই নদীর জলে এক অজ্ঞাত মহিলার ভাসমান মৃত দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পড়ে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা সোমবার দুপুরে খোয়াই নদী থেকে মৃত দেহ উদ্ধার করে৷ কিন্তু এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আদতে খুন না আত্মহত্যা সংশ্লষ্ট বিষয়ে গুঞ্জন এলাকায়৷ ঘটনার বিবরনে জানা গেছে, তেলিয়ামুড়াে থানাধীন চাকমাঘাট ব্যারেজ এদিন বেলা ১২ টা নাগাত একটি মৃতদেহ ভেসে উঠতে দেখে এলাকার জনগন৷ দীর্ঘক্ষণ মৃত দেহটি নদীল জলে উঠানামা করতে থাকে৷ পরে অগ্ণিনির্বাপক দফতরে খবর দেওয়া হলে দফতরের কর্মীরা ব্যারেজ প্রাঙ্গনেই মৃতদেহটি জল থেকে তুলতে অনিহাে প্রকাশ করে বলে অভিযোগ৷ অগ্ণিনির্বাপক দফতরের এহেন আচরনে এলাকার একাংশে জনগন ক্ষুব্দ হয়ে উঠে তাদের উপর৷ পরে জারইলং পাড়া সংলগ্ণ নদীর জল থেকে মৃত দেহটি উদ্ধার করে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা৷ প্রাথমিক ভাবে সন্দেহে করা হচ্ছে গঙ্গাঁন এর থানা এলাকা থেকে ১৪দিন আগে নিখোঁজ হওয়া মহিলার মৃতদেহ৷ কিন্তু দেহের শরীরে কোন বস্ত্র না থাকা এবং শরীরে আঘাতের চিহ্ণ থাকায় এই মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যা না, আত্মহত্যা ইত্যাদি বিষয়ে প্রশ্ণ উঠছে৷ যদিও পুলিশ তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top