News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে প্রবেশ করল মৌসুমি বায়ু
Image

রাজ্যে প্রবেশ করল মৌসুমি বায়ু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্যে বর্ষা মরশুম ঘোষণা করা হল৷ আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডি সাহা এই খবর জানান৷ তিনি বলেন, গত ২৪ ঘন্টা ধরেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে রাজ্যে৷ শুক্রবার হয়েছে বর্ষা মরশুম৷ তবে মরশুমের শুরুতে রাজ্যে এ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ জানা যায়নি৷ প্রসঙ্গত, রাজ্যে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা মরশুম শুরু হয়৷  জুন থেকে সেপ্ঢেম্বর এই চার মাস বর্ষা মরশুম৷  এই চার মাসে রাজ্যে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ থাকে ১৩০০ থেকে ১৪০০ মিলিমিটারের আশেপাশে৷  এবছরও বর্ষা মরশুমে রাজ্যে পর্যাপ্ত বৃষ্টিপাত  হবে বলে আবহাওয়া দপ্তর আশা প্রকাশ করছে৷ অন্যদিকে রবিবার দিনে বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার৷ সোমবার আকাশ মেঘলা কিন্তু  বিকাল পর্যন্ত  পরিমাপ যোগ্য বৃষ্টিপাত হয়নি৷ দিনে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন ৩০০ ডিগ্রি ও ২৪২ ডিগ্রি সেলসিয়াস৷  দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা ৩১ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top