News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববিদ্যালয়ের অস্থিরতায় রাজ্যপালের হস্তক্ষেপ
Image

বিশ্ববিদ্যালয়ের অস্থিরতায় রাজ্যপালের হস্তক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ ত্রিপুরার রাজ্যপাল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলতি হালহকিকত সম্পর্কে অবগত হয়েছেন৷ ইতিমধ্যেই তিনি সর্বোচ্চস্তরে বিষয়টি নিয়ে যাবেন বলে  সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই আলোচনা করেছেন৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের  বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গুলো নিয়েও তিনি বিস্তারিত খোঁজখবর  নিয়েছেন৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া খবরে জানা  গেছে, ইতিমধ্যেই একাডেমিক কাউন্সিলের বৈঠক বাতিল হয়ে গেছে৷  রাজ্যপাল তথাগত র ায় বিশ্ববিদ্যালয়ের বাছাই করা কয়েকজন অধ্যাপকের সঙ্গে মত বিনিময় করেছেন৷ তাঁদের মধ্যে  দীর্ঘ আলোচনা হয়৷ রাজ্যপাল জানিয়েছেন,  ইতিপূর্বেই  তাঁর কাছে বহু অভিযোগ সুনির্দিষ্ট তথ্য সহ জমা পড়েছে৷ বিষয়গুলি এড়িয়ে  যাবার কোন কারণ নেই৷   সংশ্লিষ্ট বিষয়গুলিতে  উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷ বিশ্ববিদ্যালয়ের  মানের অধোগতি  এবং চলতি ঘটনাক্রমে রাজ্যপাল নিজেও   অধ্যাপকদের সামনে তার  তীব্র বিরক্তি প্রকাশ করেছেন৷ জানা গেছে,  বিশ্ববিদ্যালয়ের বাছাই করা অধ্যাপকের সঙ্গে বার্তালাপের আগে তিনি বর্তমান উপাচার্য অঞ্জন কুমার ঘোষের  সঙ্গে কথা বলেছেন৷  তবে আলোচনার বিষয়বস্তু  সম্পর্কে বিস্তারিত  কিছু জানা যায়নি৷ তবে রাজ্যপাল তথাগত রায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে মর্যাদা পাবার পর প্রথম উপাচার্য হওয়া ড অরুণোদয় সাহার সঙ্গেও বিশ্ববিদ্যালয় ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা  করেছেন বলে জানা গেছে৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top