News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবেশ দিবসে অভিনব সামাজিক কর্মসূচী সাফাই অভিযান করলেন হাজার হাজার মহিলা
Image

পরিবেশ দিবসে অভিনব সামাজিক কর্মসূচী সাফাই অভিযান করলেন হাজার হাজার মহিলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জুন৷৷ সভ্যতার অগ্রগতির সঙ্গে একদিকে মানুষ নিবিচারে গাছপালা কেটে ঘরবাড়ি, কলকারখানা, রাস্তাঘাট নির্মাণ করছে৷ অপরদিকে সোমবার সকাল থেকে পরিবেশ রক্ষায় এক সঙ্গে হাজার হাজার মহিলা মাঠে নামলেন জম্পুইজলা মহকুমায়৷ এই বিশাল সংখ্যক মহিলারা কোন সামাজিক কর্মকান্ডে অংশ নেওয়ার ঘটনা ত্রিপুরার বুকে সম্ভবত এই প্রথম৷ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার উত্তরপূর্বাঞ্চল গ্রামীণ জীবিকা প্রকল্পের জম্পুইজলা প্রজেক্ট ফেসিলিয়েশন টিমের উদ্যোগে সংগঠিত করা হয়েছে পরিবেশ বাঁচাও কর্মসূচী৷ জম্পুইজলা মহকুমার পাঁচটি এবং বিশালগড় মহকুমায় সাতটি এডিসি ভিলেজ এবং পঞ্চায়েত দিয়ে জম্পুইজলা পিএফটি কাজ করে যাচ্ছে৷ মোট সাতশটি স্ব-সহায়ক দল রয়েছে পিএফটির অধীনে৷ ভারত সরকারের ডোনার মন্ত্রণালয় উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা সহ চারটি রাজ্যে গ্রামীণ জীবিকা প্রকল্পে গ্রামীণ সিপাহীজলা জেলায় শুরু হয় এই প্রকল্প৷ জম্পুইজলা চড়িলাম, বিশালগড় এই তিনটি ব্লক এলাকায় প্রকল্পটি ফেসিলিয়েট করছে সমাজসেবী সংগঠন গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটি৷ গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে এবং এলাকার দরীদ্র মেহনতী মানুষের স্বার্থে কাজ করাই হবে এই প্রকল্পের মুখ্য কাজ৷ তাছাড়া স্ব-সহায়ক দল গুলোকে প্রশিক্ষন এবং অর্থনৈতিক সাহায্য দিয়ে সহয়তা করছে এই প্রকল্পটি৷ দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সহায়তা করছে৷ মহাজনী কারবারের হাত থেকে সকল অংশের মানুষকে স্বপ্ণ সুদের হারে মাইক্রোফাইনান্সে ব্যবস্থা ও রয়েছে৷ তাই ৫ই জুন জম্পুইজলা মহকুমার হাজার হাজার মহিলা ব্রতী হয়েছে বিশ্ব পরিবেশ দিবসে একসঙ্গে পরিবেশ বাঁচাও কর্মসূচীতে অংশ নিয়ে বৃক্ষরোপন, সাফাই অভিযান ও সমাজকে সচেতন করে এই কাজে অংশ নেয়৷ গাবর্দী, টাকারজলা জম্পুইজলা, গোলাঘাটি, কসবা, মধ্যঘনিয়ামারাসহ প্রতিটি গ্রামের বাজার, বিদ্যালয়, সড়কের দুপাশের জঙ্গল পরিস্কার করতে হাতে দা, ঝাড়ু, টুকরী নিয়ে মাঠে কেবল পরিবেশ দিবস বা বিশ্বপরিবেশ দিবস পালন করে দু-চার কথা মাইকের সামনে ভাষন দেওয়া নয়৷ সঠিক ভাবে রূপদান করাই হচ্ছে মুখ্যকাজ৷ সকল অংশের মানুষ পরিবেশ সম্পর্কে শিক্ষা দিতে হবে৷ সবাইকে প্রতিরক্ষা করতে হবে পরবর্তী প্রজন্মের জন্যে এ পৃথিবীকে বাসযোগ্য করে রাখতেই হবে৷ সমাজকে রক্ষা করতে হলে আমাদের সাধ্যের মধ্যে আছে এখন অনেক বিষয় রয়েছে গাছপালা নিধন না করা, ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলা৷ আর যদি এগুলি মুক্ত রাখতে না পারা যায় তবে মানব সভ্যতার ধবংস অনিবার্স৷ তাই সকল সচেতনতাকে গণ আন্দোলনের রূপ দিতে তৎপর হতে এই প্রকল্পের মূল কাজ হবে পরিবেশকে রক্ষা করা৷ তাছাড়া সোমবার মহিলাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনাে লক্ষ্য করে অনেক তাদের প্রশংসা করেন৷ পিএফটি ব্লক প্রজেক্টে কোন-অর্ডিনেটর অমিত দেববর্মা জানান প্রতিমাসের একদিন সামাজিক কাজে অংশ নেওয়া হবে স্ব-সহায়ক দলের মূল কাজ৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top