নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : এক দেশ, এক বাজার এক কর ব্যবস্থায় আমজনতা উপকৃত হবেন| পণ্য পরিষেবা কর (জিএসটি)-পক্ষে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে চালু হবে পণ্য পরিষেবা কর (জিএসটি)| তার আগে সোমাবার এর প্রস্তুতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী | সেখানেই একথা বলেন তিনি | এদিন জিএসটিকে দেশের অর্থনীতির পক্ষে যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করেন মোদী | প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত সংস্থা সহ সংশ্লিষ্ট সকল পক্ষের যৌথ প্রচেষ্টার ফলেই আগামী ১ জুলাই থেকে জিএসটি চালু হতে চলেছে|
এদিন প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র পক্ষ থেকে জারি করা বিবৃতিতে একথা জানানো হয়, প্রায় আড়াই ঘন্টা এই পর্যালোচনা বৈঠক চলে| অর্থমন্ত্রী অরুণ জেটলি, অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এবং পিএমও ও মন্ত্রিসভার সচিব বৈঠকে উপস্থিত ছিলেন| বৈঠকে জিএসটি চালু করার বিভিন্ন দিক তিনি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী এবং এই কর ব্যবস্থার সঙ্গে যুক্ত তথ্য-প্রযুক্তি ব্যবস্থার সাইবার নিরাপত্তার দিকে সর্বাধিক নজর দিতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন|
এক দেশ, এক বাজার এক কর ব্যবস্থায় আমজনতা উপকৃত হবেন, জিএসটি নিয়ে প্রধানমন্ত্রী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















