News Flash

  • Home
  • Uncategorized
  • শহরাঞ্চলের পর এবার গ্রামাঞ্চলে রাতের আঁধারে চুরি
Image

শহরাঞ্চলের পর এবার গ্রামাঞ্চলে রাতের আঁধারে চুরি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ জুন৷৷ শহরাঞ্চলের পর এবার গ্রামাঞ্চলে রাতের আঁধারে চুরির ঘটনা সংগঠিত হল৷ ঘটনাটি  ঘটে বিশ্রামগঞ্জ থানাধীন ছেচরিমাই শিব মন্দিরের পাশে৷ অন্যান্যদিনের মত গত শনিবার রাতেও সঞ্জিত বর্মণের টিআর০১-জে-১৮১৪ নম্বরের মালবাহী বলেরো গাড়িটি ব্যবসা সেরে বাড়ির  সামনে জাতীয় সড়কের উপর রাখাছিল৷  রবিবার সকালে উঠে সঞ্জিত বর্মণ বাড়ির সামনে গাড়িটি না দেখে বিশ্রামগঞ্জ থানায় খবর দেন৷ খবর পেয়ে  বিশ্রামগঞ্জ  থানার ওসি দুলাল দত্ত  এসআই সঞ্জীব ভৌমিক ঘটনাস্থলে ছুটে আসেন৷  এই ব্যাপারে কথা বলতে গিতে গাড়ির মালিক জানান গাড়িটি দীর্ঘদিন  যাবত এখানেই  থাকত৷ কেউ কোনদিন গাড়ি র াস্তার মধ্যে হাতও দিত না৷  এছাড়া এই এলাকায় রাস্তার  দুইপাশে প্রচুর গাড়ি দাঁড় করানো থাকে৷ কে বা কারা এই গাড়িটি  চুরি করে নিয়ে গেছেন তা নিয়ে  পুলিশও ধন্ধে রয়েছে৷  এর আগে বিগত কয়েক বছর আগেও চড়িলাম ও তার সংলগ্ণ  এলাকায় বাড়ির মধ্যে থেকে বাইক চুরি সংগঠিত হয়েছিল৷ তখন পুলিশের তৎপরতায় পুলিশ বাইক চোরদের ধরতে ও বেশ কয়েকটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছিল৷  এই অবস্থায় গতকাল  রাতের জাতীয় সড়কের উপর থেকে এই ভাবে গাড়ি চুরি হওয়ায় গোটা এলাকায় যান চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top