News Flash

  • Home
  • Uncategorized
  • পুরীতে বাসের ধাক্কায় বৃদ্ধ দম্পতির মৃতু্য, আগুনে পুড়ল তিনটি বাস
Image

পুরীতে বাসের ধাক্কায় বৃদ্ধ দম্পতির মৃতু্য, আগুনে পুড়ল তিনটি বাস

পুরী, ৫ জুন (হি.স.): ওডিশার পুরী জেলায় বেপরোয়া প্রাইভেট বাসের ধাক্কায় মৃতু্য হল বৃদ্ধ দম্পতির| সোমবার দুর্ঘটনাটি ঘটেছে পুরী জেলার পিপিলি এলাকায়| দুর্ঘটনায় মৃত দম্পতির নাম হল, স্বামী হাডু খান (৭০) এবং স্ত্রী কুনি বিবি (৬৮)| তাঁদের বাড়ি দহনগিরিয়া জাজপুর গ্রামে| দুর্ঘটনার পরই গোটা এলাকাজুড়ে উত্তেজনা ছড়ায় এবং অগ্নিগর্ভের চেহারা নেয়| ঘাতক বাসটি সহ আরও দু’টি বাসে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পুরী থেকে ভুবনেশ্বর যাচ্ছিল প্রাইভেট বাসটি| একটি মোটর বাইককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে বৃদ্ধ দম্পতিকে| দুর্ঘটনাস্থলেই মৃতু্য হয় হাডু খান ও তাঁর স্ত্রী কুনি বিবি-র|
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা অগ্নিগর্ভের চেহারা নেয়| ঘাতক বাসটি সহ আরও দু’টি বাসে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা| অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বনবিহারি সাহু জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করতে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে| ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করায় দীর্ঘ সময়ের জন্য পুরী-ভুবনেশ্বর রুটে যান চলাচল বন্ধ থাকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top