News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় বাড়ছে চুরি, পুলিশ নীরব
Image

কদমতলায় বাড়ছে চুরি, পুলিশ নীরব

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ জুন৷৷ উত্তর জেলার অসম-ত্রিপুরা সীমান্ত চুড়াইবাড়ি কদমতলা এলাকায় নিশিকুটুম্বদের তান্ডবে অতিষ্ঠ সাধারণ জনগণ৷ প্রতিদিন কোন না কোন গৃহস্থের ঘরে সাফাই অভিযান চালাচ্ছে নিশিকুটুম্বদের দল৷ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ৷ গতকাল গভীর রাতে চুড়াইবাড়ি থানাধীন প্রেমতলা বাজার সংলগ্ণ এলাকার অনুপ চক্রবর্তীর বাড়িতে চুরিকার্য সংগঠিত হয়৷ গৃহস্থ অনুপ চক্রবর্তী নিজের খালি ঘরে তালা দিয়ে স্ত্রী পুত্রকে নিয়ে ধর্মনগরের শ্বশুরবাড়িতে চলে যান৷ সে সুযোগে রাতের আঁধারে চোরের দল ঘরের জানালা ভেঙ্গে ঘরে থাকা প্রায় ৮০ হাজার টাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়৷ ভোরবেলা পাশের বাড়ির জনৈক এক যুবক খোলা মাঠের মধ্যে অনুপ চক্রবর্তীর কাপড় ও অন্যান্য জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে বাড়িতে থাকা গৃহস্থের ভাইদের জানালে তখন তাদের নজরে আসেন চুরির ঘটনাটি৷ তারপর গৃহস্বামীকে খবর দিলে ওনি বাড়িতে এসে সমস্ত ঘটনা দেখে ও শুনে চুড়াইবাড়ি তানায় একটি মামলা দায়ের করেন৷ বর্তমানে চুড়াইবাড়ির থানার পুলিশ তদন্ত সুরু করেছে৷ অপরদকে প্রেমতলা সহ চুড়াইবাড়ি ও কদমতলা বাসীদের একটাই অভিযোগ চুড়াইবাড়ি থানার পুলিশ যথেষ্ট তৎপর তাকলেও নব্য কদমতলা থানাতে আসা ভারপ্রাপ্ত ওসি নয়ন মণি নমশূদ্র আসার পর থেকেই গোটা অঞ্চলজুড়ে নানা অসামাজিক কার্যকলাপ চুরি, পাচার বাণিজ্য দুনম্বরি ব্যবসা বৃদ্ধি পেয়েছে৷ কেউ কেউ আবার অভিযোগ করে বলছেন ঐ ওসি নমশূদ্র বসু কদমতলা থানার দায়িত্ব নিয়ে নাকি অত্র এলাকা পাশ্ববর্তী অসম রাজ্যের সকল অসাধু ব্যবসায়ী, চোর ডাকাতদের সাথে মাসোহারা করে নিয়েছেন৷ তাই অত্র এলাকার জনগণ দালাল রুপী ঐ ওসির বদলির দাবি তুলেছেন৷ অন্যথায় আগামীদিনে আান্দোলন সৃষ্টি করবেন বলেও হুঙ্কার স্থানীয় জনগণের৷ শান্তিপ্রিয় ঐ এলাকাতে এমনভাবে প্রত্যেকদিন নিশিকুটুম্বদের তান্ডবে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top