News Flash

  • Home
  • Uncategorized
  • মাওবাদী হামলায় শহিদ এক জওয়ান, জখম তিন
Image

মাওবাদী হামলায় শহিদ এক জওয়ান, জখম তিন

ভুবনেশ্বর, ৫ জুন (হি.স.) : ফের মাওবাদী হামলায় শহিদ হলেন এক জওয়ান| মৃত জওয়ানের নাম লক্ষ্মীকান্ত জানি| এবারের ঘটনা ওড়িশার কান্ধামাল জেলার খমঙ্কল জঙ্গলে| এই ঘটনায় জখম আরও তিন জওয়ান| পাশাপাশি আহত তিন জওয়ানের মধ্যে রয়েছে এইচএন তামাং, এস ওরেঞ্জ এবং গাড়ির চালক নিরঞ্জন বেহারা| তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে সেনা সূত্রে খবর| সোমবার সকাল থেকে কান্ধামাল জেলার খমঙ্কল জঙ্গলে স্পেশাল অপারেশন গ্রূপের সেনা জওয়ানরা মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে| অভিযান শেষ করে সেনা ক্যাম্পে ফেরার সময় মাওবাদীদের সশস্ত্র একটি দল হামলা চালায় বলে জানা গিয়েছে| ঘটনাস্থলেই এক জওয়ানের মৃতু্য হয়| একই সঙ্গে গুরুতর আহত হন আরও তিন জওয়ান| আহতদের প্রথমে বালিগুড়া হাসপাতালে ভর্তি করা হয়| পরে বেহরামপুরের এমকেসিজি হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে বলে খবর|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top