News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত কসবা, গ্রেফতার ১০
Image

তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত কসবা, গ্রেফতার ১০

কলকাতা, ৫ জুন (হি.স.) : তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত কসবা| দুই দলের সংঘর্ষে বোমাবাজি ও কয়েক রাউন্ড গুলিও চলে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে| যদিও পুলিশের তরফ থেকে গুলি চালানোর ঘটনা অস্বীকার করা হয়েছে| এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দশজনকে গ্রেফতার করেছে| স্থানীয় সূত্রে খবর, কসবা থানা এলাকার ৯১ নম্বর ওয়ার্ডে রবিবার রাতে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়| এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ| ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা| গোটা ঘটনায় অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে| যদিও প্রকাশ্যে এই বিষয় নিয়ে কেউই মুখ খুলতে রাজি নন| বামেদের অভিযোগ, পুলিশের মদতেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে শাসকদল| সোমবার সকালে এলাকায় আসেন সিপিএম নেতা শতরূপ ঘোষ| এই ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় স্থানীয় কসবা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বামেরা| এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে|

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top