News Flash

  • Home
  • Uncategorized
  • তহবিল তছরূপে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
Image

তহবিল তছরূপে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ শিক্ষকের বিরুদ্ধে সুকলের তহবিলের গড়মিলের অভিযোগ উঠেছে৷ জাতির মেরুদন্ড শিক্ষক কেলেঙ্কারিতে জড়িয়ে ল্যাজে গোবরে৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পারাকলক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে৷ অভিযুক্তের কাঠগড়ায় সুকলের প্রধান শিক্ষক রবীন্দ্র দেববর্মা সত্য স্বীকার করতেই নারাজ৷ অভিযোগ, ৮২টি বৈদ্যুতিক পাখার প্রয়োজনে ২২টি পাখা ক্রয় করা হয়৷ স্যুইচ বোর্ড, তার সহ বৈদ্যুতিক ওয়েরিং খাতে ১৪/১৪ তারিখ মে মাসে বরাদ্দ করা হয়েছিল ৬ লক্ষ টাকা৷ ৫ লক্ষ ৯৭ হাজার টাকা খরচ করা হয়৷ ৯০ শতাংশ কাজ শেষ৷ সূত্রে খবর, অম্পি চৌমুহনী বাজার থেকে ১১৮৫ টাকা করে প্রত্যেক পাখা ক্রয় করা হয়েছে৷ ২২টি পাখার মূল্য দাঁড়ায় ২৬২৭০ টাকা৷ গণিতের সহজ অঙ্কেই প্রমাণিত কাজের লক্ষ লক্ষ টাকা হাফিজ হয়েছে৷ যতদূর জানা গেছে, বুিদ্যৎ কাজের জন্য ঠিকেদার সুকলের গুণধর শিক্ষক সুশীল দেববর্মা৷ তেলিয়ামুড়া পারাকলক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের অর্থ তছরূপ হচ্ছে বেখবর সংশ্লিষ্ট দপ্তর৷ কাজ নিয়ে ও সন্দীহান স্থানীয় মানুষজন৷ সুকলের বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় থেকে উৎকৃষ্ট টাকা আনুসঙ্গিক কাজে লাগিয়ে পরিকাঠামো উন্নয়নে কোন তদ্বির নেই৷ বাম শাসনে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক বরাদ্দ হলেও কার্যকারিতা প্রশ্ণের মুখে৷ বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় একাংশ লোকাল নেতৃত্ব এবং হগব সংগঠনের নেতাদের লাভের গুড়ে ভাগ পেয়ে মুখে কুলুপ এঁটে বসেছেন৷ ক্ষুব্ধ অভিভাবক মহলের দাবি, সংশ্লিষ্ট কাজের সুষ্ঠ তদন্তের৷ আর্থিক কেলেঙ্কারিতে শিক্ষকদের জড়িয়ে পড়ায় শিক্ষাঙ্গণে গুণগতমান সম্পন্ন পাঠদান হ্রাস পাবে, গুঞ্জন শিক্ষানুরাগী মহলের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top