News Flash

  • Home
  • Uncategorized
  • তোল্লা আদায়ে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিন মাফিয়া
Image

তোল্লা আদায়ে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিন মাফিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ তোল্লা আদায় করতে গিয়ে পুলিশের জালে হাতেনাতে ধরা পড়ল তিন মাফিয়া৷ আরও দুই মাফিয়া পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ জানা গেছে, আব্দুল মান্নান নামে এক কন্ট্রাক্টরকে মাফিয়ারা দীর্ঘদিন ধরে ধমকি দিচ্ছিল৷ তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে মাফিয়ারা৷ সে অনুযায়ী আজ মাফিয়াদের টাকা দেওয়া কথা ছিল৷ বিষয়টি আগেই পশ্চিম থানায় জানিয়ে দেন আব্দুল মান্নান৷ তিনি বিদুর কর্তায় একটি নির্মাণ কাজ করছেন৷ আজ টাকা নেওয়ার জন্য মাফিয়ারা বিদুর কর্তা এলাকায় আসতেই পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলেন৷ জানা গেছে, খবর পেয়ে আগে থেকেই তাদের ধরার জন্য উঁত পেতে বসে ছিল পুলিশ৷ তেলিয়ামুড়ার বাসিন্দা জেমি দেববর্মা(২৬) ও দীপক দাস(২১) এবং খোয়াই’র বাসিন্দা সুমন মজুমদারকে(২৪) পুলিশ জালে তুলতে পেরেছে৷ তাদের সাথে আরো দু’জন ছিল৷ কিন্তু, তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ পুলিশ ধৃত তিন মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করে বাকি দু’জনকেই জালে তুলার ছক কষতে শুরু করেছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top