নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ পারিবারিক অশান্তির জেরে ফের রাজ্যে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন৷ রাজধানী আগরতলায় নোয়াগাঁও কৃষ্ণনগর এলাকার বাসিন্দা নারায়ণ কর্মকার(৩৮) ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্ত্রী রীণা কর্মকারের সাথে দীর্ঘদিন ঝামেলা চলছিল৷ স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে স্ত্রী সন্দেহ করতেন৷ এনিয়েই সংসারে অশান্তি লেগে রয়েছে দীর্ঘদিন ধরে৷ শুক্রবারও বাড়িতে স্বামী-স্ত্রী’র মধ্যে তুমুল ঝগড়া হয়৷ রাতেই ফাঁসিতে আত্মহত্যা করেন নারায়ণ কর্মকার৷ জানা গেছে, তাঁর স্ত্রী রাত ২টা নাগাদ ঘুম থেকে উঠে দেখেন পাশের ঘরে ফাঁসিতে ঝুলে রয়েছেন স্বামী৷ সঙ্গে সঙ্গে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ জানা গেছে, তিনি খাদ্য দপ্তরের কর্মরত ছিলেন৷

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী এক ব্যক্তি
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















