News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল জি বি হাসপাতালের বিরুদ্ধে
Image

চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল জি বি হাসপাতালের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জি বি হাসপাতালের বিরুদ্ধে৷ আশি বছরের এক বৃদ্ধ বিনা চিকিৎসায় জি বি হাসপাতালে কাতরাচ্ছেন বলে অভিযোগ৷ জানা গেছে, রাধাপুরের বাসিন্দা হরেন্দ্র মজুমদার(৮১) পায়ে লোহার গুতো খেয়ে মাস তিনেক আগে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ কিন্তু, ইনফ্যাকসন হয়ে গেছে বলে সেখানে তার একটি আঙ্গুল কাটতে হয়েছে৷ তারপরও তিনি সুস্থ হয়ে উঠছিলেন না৷ তখন তার চিকিৎসায় লক্ষাধিক টাকা খরচ হবে বলে চিকিৎসকরা তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন৷ কিন্তু, যখন টাকার জোগাড় করে হাসপাতালে জমা দিতে যান, তখন পাল্টি খেয়ে যান চিকিৎসকরা৷ তাকে চিকিৎসকরা করে ফল মিলবে না বলে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ তখন তাকে গত ১ জুন জি বি হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা৷ অভিযোগে জানা গেছে, প্রথমে তাকে ভর্তি নিচ্ছিল না হাসপাতাল কর্তৃপক্ষ৷ অনেক অনুরোধের পর তাকে ভর্তি নেওয়া হলেও, ওয়ার্ডের ভিতরে কোন থাকার ব্যবস্থা করে দেওয়া হয়নি৷ ফলে, বাধ্য হয়ে ওয়ার্ডের বাইরে মেঝেতেই ঠাই হয় তার৷ কিন্তু, গত দু’দিন ধরে তার চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ কোন চিকিৎসকই তাকে দেখতে আসেননি৷ এমনকি তাকে কোন ওষুধও দেওয়া হয়নি৷ ফলে, বিনা চিকিৎসায় জি বি হাসপাতালে পড়ে রয়েছেন ঐ বৃদ্ধ৷ এই ঘটনায় রোগীর পরিবারের সদস্যরা প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top