News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনলাইনে
Image

কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনলাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনলাইন হতে যাচ্ছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামি শিক্ষাবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা অনলাইনে কলেজগুলিতে ভর্তি হতে পারবেন৷ উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা বি পালিত জানিয়েছেন, প্রস্তুতি প্রায় চুড়ান্ত হয়ে গেছে৷ এখন পরীক্ষা নিরিক্ষা চলছে৷ পুণেস্থিত একটি বেসরকারী সংস্থাকে সমস্ত কিছুর বরাত দেওয়া হয়েছে৷ তিনি জানান, দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের কলেজগুলিতে গিয়ে ভর্তির জন্য ফর্ম জমা দিতে হতো৷ তাতে, তাদের অনেক সমস্যা পোহাতে হতো৷ এখন অনলাইন ব্যবস্থা শুরু হলে ঘরে বসেই ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারবেন৷ তিনি আরও জানান, ভর্তি প্রক্রিয়ায় নয়া ব্যবস্থাপনায় কিছু সমস্যা হতেই পারে৷ কিন্তু, তা সমাধানে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ফর্ম জমা দেওয়ার সময় কোন ভুল হলে তা সংশোধনেরও ব্যবস্থা থাকবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top