News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম পে কমিশন কার্যকরের দাবীতে ডিএম সকাশে বিজেপি
Image

সপ্তম পে কমিশন কার্যকরের দাবীতে ডিএম সকাশে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ কেন্দ্রীয় ৭ম পে কমিশনের দাবীতে সরব বিজেপি সদর জেলা কমটি৷ বৃহস্পতিবার প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে শহরে বিক্ষোভ মিছিল৷ প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলা শাসক মিলিন্দ রামটেকের সকাশে ডেপুটেশনে মিলিত হয়েছেন৷ প্রদেশ সভাপতি বিপ্লব দেব মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে সাড়াঁশি আক্রমণ হানেন৷ কেন্দ্র দেয়না! গত ১৯ বছর ধরে একছত্র মুখ্যমন্ত্রীর চেয়ার দখলে রেখে টেপ বাজাচ্ছেন তিনি৷ গরীবের সরকার, গরীব মারার নীল নক্সা তৈরী করেছে৷ গোটা দেশে ৭ম পে কমিশন চালু করে দিয়েছে রাজ্য সরকারগুলি৷ বাজেটের টাকা ব্যয় করতে পারছেনা শাসক দল৷ কর্মচারী বঞ্চনা জিইয়ে রেখে ভোটের গাজন গেয়ে বেড়ানো নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে গনতান্ত্রিক আন্দোলন তেজী করার ডাক দেন শ্রীদেব৷ বেতন বঞ্চনার অবসানের আশ্বাস দিয়ে হগব সংগঠন পার্টির মিছিল লম্বা করছে৷ বামফ্রন্টের নীতি ও  আদর্শ হলে শোষণ৷ কর্মচারীদের বকেয়া বেতন ভাতার দাবী পূরণ হলে টাকা বাজারে যাবে৷ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবে৷ ২৫ বছর ধরে রাজ্যে স্বৈরাচারী, দূর্নীতিগ্রস্থ সরকার শাসন করছে৷ জেলা শাসকের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে গণতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পরিবর্তনের স্বপ্ণও বিলি করেন বিপ্লব বাবু৷ এই প্রেক্ষিতে ১৮ -র সরকার গড়ার আত্মসন্তোষ ব্যক্ত করেন৷ বিজেপি সরকার গঠন করার প্রাথমিক কাজ হিসেবে পে কমিশন চালুর একপ্রস্থ আশ্বাস বানী শুনালেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top