News Flash

  • Home
  • Uncategorized
  • বিষধর সাপের দংশনে এক ব্যক্তির মৃত্যু
Image

বিষধর সাপের দংশনে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ সাপের ছোবলে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে৷ জানা গেছে, আমতলি থানাধীন নিহালচন্দ্র নগরের বাসিন্দা স্বপন দাস(৫৮) বুধবার রাত সাড়ে এগারটা নাগাদ ঘরে ঝাড়ু দিচ্ছিলেন৷ ঝাড়ুতে সাপ ছিল তা তিনি দেখতে পাননি৷ হঠাৎ সাপ ছোবল মারে স্বপন দাসকে৷ সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে বাড়ির মানুষ দৌড়ে এসে তাকে প্রথমে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, সেখানে সাপের কামড়ের ওষুধ ছিল না, তাই চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু, জি বি হাসপাতালেও তাকে ওষুধ দেওয়া সম্ভব হয়নি৷ ফলে, একপ্রকার বিনা চিকিৎসায় বৃহস্পতিবার সকাল সোয়া সাতটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top