News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বারিকাপুরে সিপিএম পার্টি অফিসে চুরি, নথিপত্র গায়েব
Image

দ্বারিকাপুরে সিপিএম পার্টি অফিসে চুরি, নথিপত্র গায়েব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ কল্যাণপুরের দ্বারিকাপুর সিপিএম পার্টি অফিসের তালা ভেঙ্গে আসবাবপত্র ভাঙচুর সহ প্রয়োজনীয় নথিপত্র গায়েব করা হয়েছে৷ একই সাথে পার্টির তহবিলের জন্য অফিসে রাখা নগদ তিন হাজার ২৩ টাকাও চুরি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কোন এক সময়ে৷ বৃহস্পতিবার সাত সকালে এলাকার মানুষের চোখে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ সিপিএম বাগানবাজর অঞ্চল কমিটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷ চুরির ঘটনার খবর পয়ে সেখানে ছুটে যান দলের স্থানীয় নেতৃত্বরা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ এসডিপিও এবং কল্যাণপুর থানার পুলিশ সেখানে পৌঁছেন৷ তদন্ত শুরু হয়৷
এদিকে, এলাকাবাসীর অভিযোগ রাতের অন্ধকারে এইসব পরিকল্পিত ঘটনা ঘটিয়ে এলাকার শান্তির পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে দুসৃকতিরা৷ সেই অতিতের পুরনো দিন ফিরিয়ে আনার চেষ্টা চলছে৷ সিপিএম নেতৃত্বের অভিযোগ রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারাই যারা শান্তির বিপক্ষে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top