News Flash

  • Home
  • Uncategorized
  • রোজা রাখতে বাধ্য হচ্ছেন অভিযোগ অলিগড়েরঅমুসলিম ছাত্রদের, রিপোর্ট তলব কেন্দ্রের
Image

রোজা রাখতে বাধ্য হচ্ছেন অভিযোগ অলিগড়েরঅমুসলিম ছাত্রদের, রিপোর্ট তলব কেন্দ্রের

আলিগ়ড, ১ জুন (হি.স.): প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ না পেয়ে কার‌্যত রোজা রাখতে হচ্ছে অমুসলিম ছাত্রদেরও | এমনই অভিযোগ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বিরুদ্ধে| রমজান মাস চলাকালীন হস্টেলে অমুসলিম ছাত্রদেরও প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজ সরবরাহ করা হচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন জনাকয়েক পড়ুয়া | এবিষয়ে সরব হয়েছে এবিভিপি ও বিজেওয়াইএম| যদিও এএমইউ কর্তৃপক্ষের দাবি, চাইলে খাবার দেওয়া হচ্ছে অমুসলিমদের| এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক |
অমুসলিম ছাত্রদের অভিযোগ, তাঁদের জোর করে উপবাস পালনে বাধ্য করা হচ্ছে | রমজান মাস চলাকালীন হস্টেলে অমুসলিম ছাত্রদেরও প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজ সরবরাহ করা হচ্ছে না | আর এই সময় খাবারের জন্য তাঁরা যদি হোস্টেলের বাইরেও যান, আলিগড় মুসলিম অধু্যষিত এলাকা হওয়ায় রমজানে কোনও খাবারের দোকান খোলা থাকে না| ফলে বেশিরভাগ সময় তাঁদের উপোস করেই কাটাতে হয়| ভারতীয় জনতা যুব মোর্চা বা বিজেওয়াইএম অভিযোগ করেছে, অমুসলিম পড়ুয়াদের প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজ না দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের জোর করে রোজা পালনে বাধ্য করছে|
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে মঙ্গলবার লিখিত অভিযোগ পাওয়ার পর সহ উপাচার‌্য নির্দেশ দিয়েছেন, যে সব পড়ুয়ারা রমজান মাসে উপোস করছেন না, ক্যান্টিন কর্তৃপক্ষকে জানালে তাঁদের মধ্যাহ্নভোজ দেওয়া হবে|
জানা গেছে, এই বিশ্ববিদ্যালত প্রতিষ্ঠার সময় থেকেই রমজান চলাকালীন গোটা দিন হস্টেলের ডাইনিং রুম বন্ধ থাকে| পড়ুয়াদের ভোর হওয়ার আগের খাবার বা সেহরি খেতে দেওয়া হয়, আবার সন্ধেয় দেওয়া হয় ইফতার| অমুসলিম ছাত্ররা এ সময় নিজেরাই নিজেদের খাবারের ব্যবস্থা করেন বলে জানা গিয়েছে| আগেও এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু লিখিতভাবে কিছু হয়নি| এবার এ নিয়ে জনাকয়েক পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় মুখ খোলায় শুরু হয়েছে হইচই|
বিষয়টি জানাজানি হতে নড়েচড়ে বসেছে কেন্দ্রও| কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top