News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ম নিরপেক্ষতার উপর আঘাত মোকাবিলা করতে হবে ঃ তপশীলি জাতি কল্যাণ মন্ত্রী
Image

ধর্ম নিরপেক্ষতার উপর আঘাত মোকাবিলা করতে হবে ঃ তপশীলি জাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৩১ মে৷৷ ড বি আর আম্বেদকরের ১২৭ তম জন্ম দিবস উপলক্ষ্যে গতকাল নলছড় সমর সদনে

তপশীলি জাতি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিক

এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সোনামুড়া মহকুমা প্রশাসন ও নলছড় ব্লক প্রশাসনের উদ্যোগে মহকুমা ভিত্তিক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আলোচনা সভায় উদ্বোধন করে তপশীলি জাতি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিক বলেন, আম্বেদকর ছিলেন একজন মহাঝন সমাজ সংস্কারক৷ তাঁর চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গীর সঠিক বাস্তবায়ন ঘটলেই দেশ ও সমাজ আরো এগিয়ে যাবে৷ তিনি বলেন, এখনো আমাদের দেশে বর্ণবাদের শিকার হচ্ছে নিম্নবর্ণের মানুষজন৷ জাত-পাত, ধর্ম-বর্ণের কথা বলে মানুষে মানুষে বিভাজন তৈরি করী হচ্ছে৷ সংবিধান অনুযায়ী আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ, কিন্তু বর্তমান সময়ে দেশেে ধর্মনিরপেক্ষতার আদর্শ বিপন্ন হচ্ছে৷ সবাইকে সজাগ সতর্ক থেকে ধর্মনিরপেক্ষতার উপর আঘাত মোকাবিলা করতে হবে৷ আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷
এদিনের আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক নিত্যানন্দ দাস৷ ভারতের ধর্ম নিরপেক্ষতা ও আম্বেদকর এই বিষয়ের উপর আলোচনায় তিনি বলেন, স্বাধীনতার ৭০ বছর পরও আমাদের মৌলিক চাহিদা পূরণ সম্ভব হয়নি৷ ধর্মের নামে আমাদের দেশে মানুষের মানুষে বিভাজন তৈরি করা হচ্ছে৷ আম্বেদকর মনুষত্বকেই ধর্ম বলে চিহ্ণিত করেছেন৷ ধর্মীয় সহিষ্ণুতা ও বহুমত সহিষ্ণুতাই আমাদের ঐতিহ্য, তাকে অটুট রাখতে হবে৷ তিনি আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ভারতের ধর্ম নিরপেক্ষতার আদর্শকে অক্ষুন্ন রাখার আহ্বান জানান৷ আলোচনা সভায় এ ছাড়া আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী গৌরাঙ্গ পাল৷ সভাপতিত্ব করেন বিধায়ক তপন চন্দ্র দাস৷ স্বাগত ভাষণ দেন সোনামুড়া মহকুমা শাসক সুমিত লোধ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top