News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ বিবাদের জেরে সড়ক অবরোধ, দুই দলের সংঘর্ষে রাজনৈতিক হিংসার পারদ চড়ছে বিশালগড়ে
Image

সাধারণ বিবাদের জেরে সড়ক অবরোধ, দুই দলের সংঘর্ষে রাজনৈতিক হিংসার পারদ চড়ছে বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩১ মে৷৷ বিজেপির জাতীয় সড়ক অবরোধ আন্দোলন এবং পরে শাসক দলের সাথে সংঘর্ষের লিপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ রাজনৈতিক হিংসার পারদ চড়ছে৷
আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করল কমলাসাগর বিজেপির মন্ডল কমিটি৷ গতকাল সন্ধ্যায় প্রায় সাতটা নাগাদ সিপি আইএম এর কর্মী সুমন দেব (৩০) ও বিজেপির কর্মী নকুল দাস (৪০) দুই জনের মধ্যে কথোপকথনের মাধ্যমে ঝাগড়ার সৃষ্টি হয় এবং উভয়ের মধ্যে হাতাহাতি হয়৷ সেই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় থানায় অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে৷ সিপিআইএম -এর কর্মী সুমন দেবকে গ্রেপ্তার করা হল না কেন তারই প্রতিবাদে বিজেপির কমলাসাগর মন্ডল কমিটির উদ্যোগে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করা হয়৷ সকাল এগারটা থেকে এই রাস্তা অবরোধ চলে দীর্ঘ এক ঘন্টা৷ দীর্ঘ এক ঘন্টা রাস্তা অবরোধের ফলে, সাধারণ জনগণ ও গাড়ির যাত্রীদের ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়েছে৷ দেখা যায় প্রশাসনের থেকে শুরু করে সমস্ত লোকদের এই অবরোধের শিকার হতে হয়েছে৷ সেই বিষয়টি নিয়ে গাড়ির চালক ও যাত্রীরা অবরোধের সমালোচনা করতে থাকে৷ সাধারণ ঘটনাকে নিয়ে রাস্তা অবরোধ বিষয়টি জনমনে সমালোচনা চলতে থাকে৷ ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ ও বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক প্রবির পাল৷ অনেক আলোচনার পরও রাস্তা অবরোধ তুলতে নারাজ বিজেপির কর্মী সমর্থকরা৷ তাদের দাবী যতক্ষন পর্যন্ত জেলা পুলিশ আধিকারিক না আসবে ততক্ষন পর্যন্ত অবরোধ চলবে৷ পরে মহকুমার পুলিশ আধিকারিক ২৪ ঘন্টার সময় দেন৷ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার করবে৷ তারপর রাস্তা অবরোধ তুলে নেয়৷
অন্যদিকে রাস্তা অবরোধ শেষ হতেই, শুরু হয়ে যায় দুই রাজনৈতিক দলের সংর্ঘষ৷ রাস্তা অবরোধ শেষ হওয়ার পর৷ সিপিআইএম এর পার্টি অফিসের সামনে দিয়ে যখন বিজেপির কর্মীরা যাচ্ছিলেন তখন সিপিআইএম-এর পার্টি অফিসে ঢিল ছঁুড়ে তারা৷ তখনই শাসক দলের লোকেরা তাদের গালি দেয়৷ সেই ঘটনা নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে সংর্ঘষ শুরু হয়৷ ইট পাটকেল ছুঁড়তে থাকে৷ সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ কিন্তু বিরাট উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়৷ তবে কোনো হতাহত হয়নি৷ এলাকাটিতে টিএসআর বাহিনী মোতায়ন করা হয়েছে৷ এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়৷ গোটা এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ পুলিশ নজরাদারী চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top