News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যশিক্ষা পর্ষদের সচিবের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনল তৃণমূল
Image

মধ্যশিক্ষা পর্ষদের সচিবের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব স্বপন কুমার পোদ্দারের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের এবং সার্ভিস রুল কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ একই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথাও তিনি তুলে ধরে রাজ্য সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছেন৷
বুধবার সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মণ বলেন, সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যের শিক্ষার বেহাল দশা এবং মধ্য শিক্ষা পর্ষদের বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাত্র ১৮ শতাংশ ছাত্র ছাত্রী পাশের অভিযোগ তুলে ধরা হয়েছিল৷ কিন্তু এরপর মধ্য শিক্ষা পর্ষদের সচিব স্বপন কুমার পোদ্দার এক বিবৃতি দিয়ে এর প্রতিবাদ করেছেন৷ সুদীপবাবুর দাবি, বিধানসভার আভ্যন্তরীণ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সচিবের মত রাখার কোন অধিকার নেই৷ এটি স্বাধিকারভঙ্গের সামিল৷ তাঁর বক্তব্য, সরকারী কর্মচারী হিসেবে জনপ্রতিনিধির বিরুদ্ধে কোন বিজ্ঞপ্তি জারি করতে মধ্যশিক্ষা পর্ষদের সচিব পানের না৷ পর্ষদ সচিব সার্ভিস রুল কন্ডাক্ট ভঙ্গ করেছেন বলে দাবি করেন সুদীপবাবু৷ তিনি জানান, পর্ষদ সচিবের বিরুদ্ধে সার্ভিস রুল কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ এনে রাজ্যের মুখ্য সচিবকে এবং স্বাধিকারভঙ্গের অভিযোগ এনে বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখেছেন৷ বিষয়টি বিধানসভার প্রিভিলেইজ কমিটির কাছেও পাঠানো হোক, অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছেন৷ সুদীপবাবু বলেন, বিধানসভায় যদি তিনি কোন কিছু ভুল বলে থাকেন তাহলে এর বিরুদ্ধে বলার অধিকার রয়েছে একমাত্র মন্ত্রিদের৷ পাশাপাশি তিনি আরও বলেন, পর্ষদের ফলাফল যাচাই করার জন্য সর্বদলীয় টিম বিধানসভা থেকে পাঠানো হোক দাবি জানানো হয়েছিল৷ কিন্তু, সেবিষয়ে সেদিন বিধানসভায় মন্ত্রীও কিছু বলেননি, এবং পর্ষদের সচিবও বিষয়টি এড়িয়ে গেছেন৷ সুদীপবাবু মনে করেন, পর্ষদ সচিবকে দিয়ে রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করা হয়েছে৷
এদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, রাজ্যের ১৭৭টি বিদ্যালয় থেকে ৩৩৭৭ জন ছাত্র ছাত্রী এবার বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন৷ এর মধ্যে ১২টি বিদ্যালয় থেকে মাত্র ৫জন, ৭টি বিদ্যালয় থেকে ২ জন করে, ৮টি বিদ্যালয় থেকে ৫ জন করে এবং ৬টি বিদ্যালয় থেকে ৪ জন করে পরীক্ষার্থী ছিলেন৷ এটাই প্রমাণ করে শিক্ষার কি হাল রয়েছে এই রাজ্যে৷ সুদীপবাবুর দাবি, শাসক দল নবীণ প্রজন্মের মেরুদন্ড ভোতা করে দেওয়ার ষড়যন্ত্র করছে৷ এদিন তিনি ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের আওতাভুক্ত এলাকা গুলি বেহাল দশার চিত্রও তুলে ধরেন৷

Releated Posts

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top