নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩১ মে৷৷ অটোর ধাক্কায় মৃত্যু হল পথচারী যুবকের৷ দূর্ঘটনাটি ঘটেছে গোলাঘাটিতে৷ নিহত যুবকের নাম লিটন শীল৷ বয়স পঁচিশ৷ বাড়ি গোলাঘাটিতেই৷ জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় হেটে গোলাঘাটি বাজারে যাচ্ছিলেন লিটন শীল৷ বুড়িমা নদীর উপর সেতুর বাঁদিক দিয়ে যাচ্ছিলেন লিটন৷ এমন সময় টিআর-০১-বি-৪৪৯৪ নম্বরের একটি অটো পেছন দিক থেকে লিটনে ধাক্কা দেয়৷ লাতে লিটন রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ স্থানীয় জনগণ ছুটে গিয়ে লিটনকে উদ্ধার করে দ্রুত জি বি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ বুধবার সকালে জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন শীলের মৃত্যু হয়৷ এদিকে, দূর্ঘটনার পরপরই অটো চালক পালিয়ে গা ঢাকা দি- য়েছে৷ লিটনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ এই ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ অভিশপ্ত অটোটি আটক করেছে এবং চালককে ধরার জন্য তল্লাসী জারি রেখেছে৷
অল্টো গাড়ির ধাক্কায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ জানা গেছে, মঙ্গলবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আমতলি এলাকার বাসিন্দা সুধীর সরকারকে (৫২) সিদ্ধিআশ্রমে একটি অল্টো গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনীর কর্মীরা এসে তাকে প্রথমে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালে আজ সকাল সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়েছে৷
পৃথক স্থানে যান সন্ত্রাসে দুইজনের মৃত্যু
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















