News Flash

  • Home
  • Uncategorized
  • ডাক্তার বদলীর প্রতিবাদে মধুপুরে পথ অবরোধ করলেন এলাকাবাসী
Image

ডাক্তার বদলীর প্রতিবাদে মধুপুরে পথ অবরোধ করলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৭ মে৷৷ বুধবার কমলাসাগরের মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শান্তনু দাসকে বদলীর প্রতিবাদের মধুপুর এলাকার জনগণ কমলাসাগরে হাসাপাতাল চৌমুহনীতে সকাল দশটা থেকে রাস্তা অবরোধ করেন৷ এলাকার জনগণের দাবী কমলাসাগর বিধানসভা  এলাকায় প্রায় ৭০ – ৭৫ হাজার লোক বসবাস করছে৷ এই এলাকার লোকদের জন্য ১৯৮৬ সালে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি স্থাপন করা হয়৷ যদিও হাসপাতালেটিতে শয্যা সংখ্যা অনেক কম৷ মাত্র ৭টি শয্যা নিয়ে হাসপাতালটি পরিসেবা দিতে চলছে৷ কিন্তু হাসপাতালটি এখনো ভাল পরিসেবা দিতে পারছে না৷ হাসপাতাল পরিচালনার অভাবে ৷ কিন্তু এই হাসপাতালে ভাল চিকিৎসকরা এসে থাকতে পারছেনা৷ তাদের বদলী করে দেওয়া হচ্ছে৷ ডাঃ শান্তনু দাস মধুপুর হাসপাতালে আসার পর এলাকার জনগনের মুখে হাসি ফুটে উঠল৷ সেই চিকিৎসককে এলাকার জনগণ ভগবান রূপে মানতে লাগল৷ মধুপুর হাসপাতালে রোগীদের চবিবশ ঘন্টা পরিসেবা দিয়ে যাচ্ছেন৷ গরিব অংশের লোকদের কাছ থেকে রোগী দেখার কোনো টাকা নিচ্ছে না৷ বিনা পয়সায় রোগী দেখে গেছেন তিনি৷ তাই কিছু অসাধু লোকদের ব্যাবসায় ক্ষতি হয়ে যাচ্ছে৷ তাই ছলচাতুরী করে সেই চিকিৎসককে বদলী করতে চাইছে বলে অভিযোগ উঠছে৷ এলাকাবাসী দাবী করছে যতক্ষণ পর্যন্ত গনদেবতার বদলী রোধ না হলে, ততক্ষণ পর্যন্ত সেই আন্দোলন চালিয়ে যাবে৷ প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রীর কাছে ডেপুটেশনে যাবে৷ পরে ঘটনাস্থলে ছোটে আসে মধুপুর থানার বড় বাবু সহ পুলিশ কর্মীরা৷ দীর্ঘ সময় রাস্তা অবরোধের পর বিশালগড় সিএমও অফিস থেকে আগত অভিজিৎ সিনহা এলাকাবাসীদের আশ্বাস দেয় ডাঃ শান্তনুর বদলী রোধ করা হবে৷ পরে জনগণ রাস্তা অবরোধ তুলে নেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top