News Flash

  • Home
  • Uncategorized
  • চিন সফরে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
Image

চিন সফরে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

ইসলামাবাদ, ১৩ মে (হি.স.) : `বেল্ট অ্যান্ড রোড সামিট’-এ যোগ দিতে চিন সফরে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গে যোগাযোগ দৃঢ় করার জন্য জল ও স্থলপথকে অনেকদিন ধরেই নতুন করে তৈরির পরিকল্পনা করছে চিন| এই পরিকল্পনায় আন্তর্জাতিক সমর্থন আদায় করতে এই সম্মেলনের আয়োজন করেছে চিন| মোট ২৮টি দেশকে এই সম্মেলনে আহবান জানানো হয়েছে| আমন্ত্রণ থাকলেও ভারত এই সম্মেলনে যোগ দেবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ রয়েছে| আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশও এই সম্মেলনের উপস্থিতি এড়িয়েছে| তবে পাকিস্তান পুরোদমে অংশ নিচ্ছে বলে জানা গিয়েছে|
বেজিং সফরে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে পাক বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজসহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও চার মুখ্যমন্ত্রী| সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি উচ্চ পর্যায়ের এক বৈঠকে বসবেন শরিফ| পরদিন একটি গোলটেবিল বৈঠকের পাশাপাশি চিনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গেও তিনি আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে| এই বৈঠকে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top