News Flash

  • Home
  • Uncategorized
  • দাউদ ইব্রাহিম সুস্থই রয়েছেন, দাবি ছোটা শাকিলের
Image

দাউদ ইব্রাহিম সুস্থই রয়েছেন, দাবি ছোটা শাকিলের

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): আন্ডারওয়াল্ড ডন দাউদ ইব্রাহিম মোটেই অসুস্থ নন, তিনি একেবারে সুস্থই রয়েছেন| গুজবে জল ঢেলে এমনটাই দাবি করলেন দাউদের দীর্ঘদিনের সহযোগী ছোটা শাকিল| শুক্রবার রাত থেকে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হওয়ায় করাচির বিলাসবহুল আগা খান হাসপাতালে ভর্তি করা হয়েছে দাউদ ইব্রাহিমকে| তার শারীরিক অবস্থাও নাকি সঙ্কটজনক, এমনও দাবি করা হয়|

দাউদের শারীরিক অবস্থা সঙ্কটজনক সংক্রান্ত গুজবের পর এখনও বেশি সময় কাটেনি| এরই মধ্যে ছোটা শাকিল জানিয়ে দিলেন, দাউদ সুস্থই রয়েছেন| ছোটা শাকিলের কথায়, `ভাই একেবারে সুস্থ রয়েছেন| কোনও সমস্যা নেই তঁার| শুক্রবার তার স্বাস্থ্য নিয়ে কিছু মিডিয়া ভুয়ো খবর ছড়িয়েছে| আমার গলার আওয়াজ শুনে কি মনে হচ্ছে কোনও অঘটন ঘটেছে|’ ছোটা শকিলের দাবি অনুযায়ী, আন্ডারওয়াল্ড ডন এখন বহাল তবিয়তেই রয়েছেন|

১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিলেন দাউদ| বিস্ফোরণের পরই ভারত ছেড়ে পালান আন্ডারওয়াল্ড ডন| তঁাকে শেষবার দেখা গিয়েছিল ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের বাড়িতে| মিঁয়াদাদের ছেলের সঙ্গেই বিয়ে হয়েছে দাউদের মেয়ের|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top