News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : তিন তালাক ইসু্যতে এবার সরব হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে রাজনীতি না করার আর্জি জানালেন তিনি| শনিবার কন্নড় দার্শনিক বাসবেশ্বর রাওয়ের জন্মদিন উপলক্ষে বিজ্ঞান ভবনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তিন তালাককে যেন রাজনৈতিক ইসু্য না তৈরি করে দেওয়া হয়| মুসলিম মহিলাদের প্রতি এই আবেদন জানান তিনি| মুসলিম সম্প্রদায়ের কাছে প্রধানমন্ত্রী আবেদন, তিন তালাকের মতো বিষয়টিকে রাজনীতির বাইরে রাখুন তাঁদের| বরং এগিয়ে এসে এই সমস্যার সমাধান করার আর্জি জানান তিনি| তিন তালাকের অপব্যবহারের শিকার মহিলাদের সমাজ সংস্কারকদের উদ্ধার করা উচিত বলে তিনি মনে করেন| এদিন ৪০ মিনিটের বক্তব্যে তিন তালাকের পাশাপাশি নারীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের জন্য সমতা ও সুশাসনের ব্যবস্থা করার পক্ষেও সওয়াল করেন প্রধানমন্ত্রী মোদী|

তিন তালাক নিয়ে ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত দেশ| মার্চেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহের জানান, ১১ থেকে ১৯ মে-র মধ্যেই তিন তালাক নিয়ে চূড়ান্ত শুনানি হবে| প্রয়োজনে শনি ও রবিবার ছুটির দিনেও এই মামলার শুনানি হতে পারে| এমনকী, গুরুত্বপূর্ণ এই মামলার শুনানির জন্য আদালতের গরমের ছুটিও বাতিল করা হতে পারে বলেও জানান তিনি| তবে শরিয়ত আইনের কথা উল্লেখ করে তিন তালাকের পক্ষে সওয়াল করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড| কিন্তু মুসলিম মহিলাদের একটি বড় অংশ তিন তালাক প্রথাকে বেআইনি বলে দাবি করে|

এদিকে তিন তালাক নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই| তিন তালাক প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অভিনেতা সইফ আলি খানের মতো ব্যক্তিত্বরাও এই প্রথা রদের পক্ষে সওয়াল করেছেন| প্রধানমন্ত্রী আগেও এই বিষয়ে মুসলিম মহিলাদের পাশেই দাঁড়িয়েছেন| সন্তান কোলে নিয়ে মোদীর দরবারে কয়েকদিন আগেও হাজির হয়েছিলেন বিবি রুখসার| তাঁর স্বামী তাঁকে ফোনে তালাক দিয়েছেন বলে তিনি জানান| বিবি রুখসারের মত আরও অনেক মুসলিম মহিলারাই অনেক সমস্যায় পড়েছেন| কেউ ই-মেলে তালাক পেেছেন, আবার কেউ এসএমএসে| এবার সেই সমস্ত ঘটনার বিরুদ্ধেই মুখ খুলে মোদী বলেছেন, সমাজকে জেগে উঠতে হবে| তিনি আরও জানান, মুসলিম মহিলাদেরকে এইভাবে শোষণ করা যাবেনা|

তবে মুসলমান ধর্ম প্রচারকদের দাবি, এই তালাকের বিষয়টি শরিয়ত আইনে উল্লেখ আছে| এখন এই তালাকের প্রক্রিয়া যাতে তুলে দেওয়া যায়, সেটা নিয়ে আদালতের কাছে দ্বারস্থ হয় মুসলিম মহিলারা| কয়েক লক্ষ মুসলিম মহিলা সই সংগ্রহ করে এই ধরনের নিয়মের বিরুদ্ধে মত দিয়েছিলেন তারা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top