News Flash

  • Home
  • Uncategorized
  • কুপওয়ারায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, শহিদ ৩ জওয়ান
Image

কুপওয়ারায় সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, শহিদ ৩ জওয়ান

শ্রীনগর, ২৭ এপ্রিল (হি.স.): জঙ্গি হামলায় পুনরায় রক্তাক্ত হল ভূস্বর্গ| বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় সেনা ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি| আচমকা হামলা চালিয়ে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালালে শহিদ হন ১ সেনা অফিসার সহ তিন জন জওয়ান| শেষ খবর পাওয়া অনুযায়ী, জঙ্গি হামলায় ৬ জন জওয়ান আহত হয়েছেন| তাঁদের শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে চিকিত্সার জন্য| সেনাবাহিনীর পাল্টা গুলিতে অবশ্য খতম হয়েছে ২ জঙ্গি| জঙ্গিরা সংখ্যায় ঠিক কতজন, তা এখনও জানা যায়নি|
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ভোর তখন ৪টে হবে| সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে| আচমকাই উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার চোকিবলে পাঞ্জগাম এলাকায় সেনা ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি| নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত ওই সেনা ক্যাম্পে জঙ্গিরা আচমকা হামলা চালালে শহিদ হন ১ সেনা অফিসার সহ মোট তিন জন জওয়ান| জখম হয়েছেন ৬ জন জওয়ান| সেনার পাল্টা গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি| সশস্ত্র জঙ্গিরা সংখ্যায় ঠিক কতজন ছিল, তা এখনও জানা যায়নি| তাই গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা বাহিনী|
উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কাশ্মীরের উরি সেনা ছাউনিতে এমনই ভয়ঙ্কর হামলা চালিয়েছিল সশস্ত্র জঙ্গিরা| ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৯ জন জওয়ান|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top