News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়া ও কৈলাসহরে যান দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
Image

জিরানীয়া ও কৈলাসহরে যান দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/কৈলাসহর, ২১ এপ্রিল৷৷ বাইক ও মারুতি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে৷ জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ জিরানীয়ায় পেট্রোল পাম্পে ঢুকার পথে একটি মারুতি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের৷ তাতে বাইক চালক বিজিৎ দেববর্মা(১৯) গুরুতর আহত হয়েছেন৷ তার বাড়ি জিরানীয়া সর্দাড় পাড়া এলাকায়৷ ঘটনার খবর জিরানীয়া থানার পুলিশ ছুটে এসে আহত বিজিৎ দেববর্মাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি৷ জি বি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর চারটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ এদিকে, টিআর-০১-ইউ-০৫৪৪ নম্বরের মারুতি গাড়ি এবং চালক সুধীর লাল দাসকে আটক করেছে৷
এদিকে, অল্টো গাড়ির ধাক্কায় কৈলাসহরের এক যুবক নিহত৷ পুলিশ গাড়িটিকে চিহ্ণিত করে আটক করতে পারেনি সংবাদ লেখা পর্যন্ত৷ এই বিষটিকে নিয়ে কৈলাসহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ খবরে প্রকাশ কৈলাসহরের কিরতন থলি এলাকার সন্তোষ সিনহা (৩৭) বছরের এক যুবক তার বাড়ির সামনে কৈলাসহর কুমারঘাট রাস্তার উপর হাটাহাটি করছিল৷ ঐ সময় হঠাৎ একটি আলোটা গাড়ি পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ এতে গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যায় সন্তোষ৷ গাড়ি পালিয়ে যায়৷ ঘটনাটি ঘটেছে গতকাল রাত নয়টা নাগাদ৷ আশপাশের লোকজন ছুটে এসে তাকে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে যাবার পথে সে বলেছিল যে অল্ট গাড়ির তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে মারা যায় সন্তোষ সিনহা৷ কৈলাসহর থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top