News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমানে বিশ্বে যা ঘটছে তা খুবই উদ্বেগজনক, প্যারিসে হামলার নিন্দায় ট্রাম্প
Image

বর্তমানে বিশ্বে যা ঘটছে তা খুবই উদ্বেগজনক, প্যারিসে হামলার নিন্দায় ট্রাম্প

ওয়াশিংটন, ২১ এপ্রিল (হি.স.): প্যারিসে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ফ্রান্সের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে ও হামলাকে সন্ত্রাসি অ্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমাদের দেশের মানুষের পক্ষ থেকে ফ্রান্সের মানুষের প্রতি সমবেদনা রইল|’ হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী পাওলো গেন্টিলোনির সঙ্গে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনের সময় সমবেদনা জানান ট্রাম্প| মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আবার হামলা, ভয়ঙ্কর হামলা আমরা দেখতে পাচ্ছি| বিশ্বে বর্তমান সময়ে যা ঘটছে তা খুবই উদ্বেগজনক|’

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বন্দুকবাজের হামলায় রক্ত ঝরল ফ্রান্সের রাজধানী প্যারিসে| রাত ৯টা নাগাদ প্যারিসের চ্যাম্পস-এলিসিস শহরে আততায়ীর গুলিতে মৃতু্য হয়েছে এক পুলিশ অফিসারের| গুরুতর আহত হয়েছেন অন্তত দু’জন| পরে পুলিশের পাল্টা গুলিতে খতম হয়েছে ওই বন্দুকবাজ| হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, আৱু ইয়ুসুফ আল-বালজিকি নামে আইএস সংগঠনের এক যোদ্ধা এই হামলা চালিয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top