News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্বীর বিরুদ্ধে প্রশ্ন তুলে দল থেকে বহিষ্কৃˆত দিল্লির মহিলা নেত্রী
Image

রাহুল গান্বীর বিরুদ্ধে প্রশ্ন তুলে দল থেকে বহিষ্কৃˆত দিল্লির মহিলা নেত্রী

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স) : কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্বীকে নিয়ে প্রশ্ন তুলে দল থেকে বহিষ্কৃˆত দিল্লির মহিলা নেত্রী | দিল্লি কংগ্রেসের মহিলা শাখার নেত্রী বরখা শুক্ল সিং প্রশ্ন তোলেন রাহুল গান্ধী লুকিয়ে কেন? কেন তিনি নিজেরই দলের সদস্যদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন? এরপর শুক্রবার বরখা শুক্ল সিংকে ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে কংগ্রেস|  কংগ্রেস সূত্রে জানা গেছে, দিল্লি পুর নির্বাচনের আগে দলবিরোধী কার‌্যকলাপের জন্য ৬ বছরের জন্য তিনি বহিষ্কৃত হলেন|

এবিষয়ে বরখার অভিযোগ, রাহুল শুধু স্তাবকদের নিয়ে আগ্রহী, যে নেতারা প্রশ্ন তোলেন, কারণ জানতে চান, তাঁদের নিয়ে তাঁর কোনও মাথাব্যথা নেই| শুধু এ জন্য দল একাধিক বরিষ্ঠ নেতা হারিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি| এক বিবৃতিতে রাহুলকে তিনি মানসিকভাবে অযোগ্য বা মেন্টালি আনফিট বলেও বর্ণনা করেন| বরখা কারও নাম না করে বলেছেন, দলের সবথেকে বর্ষীয়াণ নেতারা মনে করেন, রাহুল কংগ্রেস চালানোর পক্ষে মানসিকভাবে অযোগ্য| কিন্তু কেন তাঁরা এটা প্রকাশ্যে বলেন না, তা জানেন না তিনি| এরপরেই শুক্রবার সকালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top