News Flash

  • Home
  • Uncategorized
  • অসমাপ্ত রাস্তার কাজ, বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বিঘ্নিত, দুর্ভোগ
Image

অসমাপ্ত রাস্তার কাজ, বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বিঘ্নিত, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/কমলাসাগর, ২০ এপ্রিল৷৷ দক্ষিণ সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ড এলাকার রাস্তার বেহাল

দক্ষিণ সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ড এলাকার রাস্তার বেহাল দশা৷ ছবি নিজস্ব৷

দশা৷ ১নং ওয়ার্ডে যাতায়াতের জন্য রাস্তা ছিল দুটি৷ কিন্তু সিঙ্গিছড়া প্যাক্সের বাজার হয়ে যে রাস্তাটি ছিল সেটি ব্রীজ ভেঙে যাওয়ার কারণে বন্ধ হয়ে পড়ে৷ বিকল্প রাস্তাটিও দূর্বিসহ অবস্থাটি এই রাস্তাটি প্যাক্সের বাজার হয়ে আচার্য্য পাড়া পর্যন্ত৷ কিন্তু একমাত্র বিকল্প রাস্তাটি বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে৷ সুকল পড়ুয়া সহ গোটা এলাকার লোকজনকে যাতায়াতের ক্ষেত্রে দূর্বিসহ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে৷ বিভিন্ন সময়ে এই রাস্তাটির সংস্কারের দাবি জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ শেষে বৃহস্পতিবার দক্ষিণ সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করল ১ নং ওয়ার্ড এলাকার জনসাধারন৷ মোট ৩৮ জনের স্বাক্ষর সম্বলিত ডেপুটেশনের প্রতিলিপিত তুলে দেওয়া হয়৷ কিন্তু আশ্চর্য্যের বিষয় হলো পঞ্চায়েত থেকে ১নং ওয়ার্ডের জনসাধারণকে জানানো হয়, ইট দিয়ে দেওয়া হবে, নিজেরা কাজ করিয়ে নিন৷ এমন প্রত্যুত্তর পেয়ে জনসাধারণ আশাহত হয়ে সেখান থেকে ফিরে আসেন৷ প্রশ্ণ তুললেন, কখনোও কি এমনটা হয়েছে? এ কেমন সিদ্ধান্ত?
এদিকে, গকুলনগর ভূইয়ার মাথা এলাকায় বুধবার রাত্র থেকে শুরু হয়৷ জাতীয় সড়কে যান চলাচলের অসুবিধা৷ এখনো জাতীয় সড়কের কাজ শেষ না হওয়াতে বুধবার রাতে বৃষ্টির ফলে রাস্তাটি দিয়ে যান চলাচলে সমস্যায় পড়তে হয়েছে৷ নতুন করে মাটি ভরাট করা ফলে ঝড় বৃষ্টির কারনে ভরাট করা মাটি ভেঙ্গে গিয়ে খাদের সৃষ্টি হয়৷ ফলে নতুন মাটি ভরাট করা জায়গাতে গাড়িগুলি আটকে পড়ে৷ ফলে জাতীয় সড়কের দুই পাশে লাইন পড়ে যায়৷ দীর্ঘ দুই ঘন্টা যানজটের ফলে যাত্রীদের ভীষড় সমস্যার সম্মুখিন হতে হয়েছে৷ এই রকম পরিস্থিতিতে অ্যাম্বোলেন্স এর যাতায়েত অসুবিধা পরতে হয়৷ ফলে রোগিদের হাসপাতালে নিয়ে যাওয়া সমস্যা সৃষ্টি হয়ে পরে৷ গাড়ি ভেতরে বসে থাকা যাত্রীরা বিরক্তি বোধ হয়৷ সবমিলে একটা ভীষণ সমস্যার মধ্যে পরতে হয়েছে যাত্রীদের৷ কিছু কিছু যাত্রীরা পায়ে হেঁটে দুই থেকে তিন কিলোমিটার পথ চলে যেতে হয়েছে৷ এই সমস্যাকে অনুকূলে আনার জন্য বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে৷ দীর্ঘ সময়ের পর সমস্যাটি অনূকুলে আসে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top