News Flash

  • Home
  • Uncategorized
  • শিশু ও মাতার মৃত্যু হার হ্রাস করতে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

শিশু ও মাতার মৃত্যু হার হ্রাস করতে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ রাজ্য সরকার রাজ্যে শিশু ও মাতার মৃত্যু হার হ্রাস করা, হাসপাতালে ১০০ শতাংশ প্রসব নিশ্চিত করা, ১০০ শতাংশ টিকাকরণ ও পরিস্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছে৷ স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী আজ আগরতলার প্রজ্ঞাবভনে জাতীয় শহুরে স্বাস্থ্য মিশনের উপর আয়োজিত একদিনের কর্মশালায় প্রধান অতিথির ভাষণে বলেন, ২০০৫ সালে ত্রিপুরায় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের সূচনা হয়৷ জাতীয় শহুরে স্বাস্থ্য মিশনের সূচনা হয় ২০১৪-১৫ অর্থবছরে৷ বর্তমানে আগরতলা পুর নিগমের ৪৯টি ওয়ার্ডে ৩৭টি স্বাস্থ্য কেন্দ্র এবং ৫টি শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷ আরো ৩টি শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বাড়ানোর প্রস্তাব রয়েছে৷ শহরের ৮০টি বস্তি এলাকায় ৮০টি মহিলা আরোগ্য সমিতি গঠন করা হয়েছে৷ এছাড়া, শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫টি রোগী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে৷ তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যের মান উন্নয়নে দপ্তর থেকে মহিলা আরোগ্য সমিতিকে আর্থিক সহায়তা করা হয়ে থাকে৷ তিনি বলেন, আমরা চাই আগরতলা শহরে স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নে প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি প্ল্যাটফর্ম৷ যাতে স্বাস্থ্যের উন্নয়নে সবার অংশ গ্রহণ থাকবে৷
প্রদীপ জ্বেলে এই কর্মশালার উদ্বোধন করে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী বলেন, স্বাস্থ্য হল মানুষের মৌলিক অধিকার৷ আগরতলা শহরে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে আগরতলা পুর নিগম স্বাস্থ্য দপ্তরকে সহায়তা করবে৷ এছাড়া, আলোচনায় অংশ নেন নিগমের মেয়র পারিষদ জয়া বিশ্বাস, রাজ্য স্বাস্থ্য ওপরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ডাঃ এস কে চাকমা, পরিবার কল্যাণ রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডাঃ এম ডার্লং ও পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে৷ স্বাগত ভাষন দেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গৌতম দেবনাথ৷ মহিলা আরোগ্য সমিতি বিষয়ে ডাঃ সুপ্রতীম বিশ্বাস এবং জাতীয় স্বাস্থ্য মিশন নিয়ে অরিন্দম সাহা আলোচনা করেন৷ কর্মশালায় পারিষদগণ ও স্বাস্থ্য কর্মীরা অংশ নেন৷ আয়োজিত হয় প্রশ্ণোত্তর পর্ব৷ পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ-সমিতি এই কর্মশালার আয়োজন করে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top