News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, দোষ আড়াল করতে স্বামীও অগ্ণিদগ্দ
Image

পণের জন্য স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, দোষ আড়াল করতে স্বামীও অগ্ণিদগ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ পণের বলি হলেন এক গৃহবধূ৷ স্বামী তার স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছেন৷ এই অভিযোগে মৃতার বাবা মনু থানায় মামলা দায়ের করেছেন৷
ঘটনার বিবরণে প্রকাশ, মনু থানাধীন সিন্ধুকপাথর এলাকায় গতকাল রাত সাড়ে এগারটা নাগাদ স্বামী রাজু দেবনাথ তার স্ত্রী রূপালি দেবনাথের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন৷ তাদের বিয়ের পাঁচবছর হয়েছে৷ অভিযোগ বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন চালাতেন স্বামী রাজু দেবনাথ৷ প্রায়ই মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে তিনি মারধর করতেন৷ পণের জন্যই স্ত্রীকে তিনি নির্যাতন চালাতেন বলে অভিযোগ৷ গতকাল রাতেও মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করতে শুরু করেন রাজু দেবনাথ৷ এক সময় উত্তেজিত হয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন৷ তাতে ঐ গৃহবধূর শরীরের অধিকাংশ পুড়ে গেছে৷ রাজু দেবনাথও অগ্ণিদগ্দ হয়েছেন৷ তবে মৃতার বাবার অভিযোগ নিজেকে বাঁচাতেই রাজু দেবনাথ অগ্ণিদগ্দ হয়েছেন৷ ঐ গৃহবধূকে মনু গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বীরচন্দ্র মনুতেই তার মৃত্যু হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন৷ এদিকে, অগ্ণিদগ্দ রাজু দেবনাথকে মনু গ্রামীণ হাসপাতাল থেকে তেপানিয়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এই ঘটনায় রাজু দেবনাথের বিরুদ্ধে মনু থানায় মৃতার বাবা মামলা দায়ের করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top