News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ দফা দাবীতে বাগানবাজারে সিপিএম-এর জনসমাবেশ
Image

পাঁচ দফা দাবীতে বাগানবাজারে সিপিএম-এর জনসমাবেশ

আগরতলা, ২৮ মার্চ(হিঃস)৷৷ পাঁচ দফা দাবীতে সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে বাগানবাজারে রতিয়া এলাকাঃয় এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়৷ এই জন সমাবেশের পূর্বে দুর্গাপুর, দক্ষিণ দুর্গাপুর এবং প্রেমজিৎ ভিলেজ থেকে মিছিল এসে সামিল হয় সিপিএম এর কর্মী সমর্থকরা৷ উক্ত জনসমাবেশে ভাষণ রাখেন সিপিএম খোয়াই জিলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দত্ত, বিধায়ক মনীন্দ্র দাস, প্রণব চক্রবর্তী, শঙ্কর দাস প্রমুখ৷
অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রফুল্ল দেববর্মা৷ সমাবেশে কংগ্রেস ও বিজেপি দিল ত্যাগ করে ২টি পরিবারের ৪ জন ভোটার সিপিএম এ যোগদান করেন৷ ভাষণে বিশ্বজিৎ দত্ত বলেন, কেন্দ্রে মোদী সরকার আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল এখন সরকারের আসার পর উল্টো চিত্র দেখতে পাচ্ছে দেশের সাধারণ মানুষ৷ বিজেপি দেশের মধ্যে বিভিন্ন দিক থেকে এক অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে রাজ্যের তথা দেশের সমস্ত মানুষ কে সতর্ক থাকতে হবে বলে সিপিএম খোয়াই জিলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দত্ত উল্লেক করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top