News Flash

  • Home
  • Uncategorized
  • হ্যামিল্টন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড
Image

হ্যামিল্টন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

হ্যামিল্টন, ২৮ মার্চ (হি.স.) : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টে চালকের আসনে বসেছে নিউজিল্যান্ড| মঙ্গলবার চতুর্থদিনের শেষে প্রোটিয়ারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮০ রানে পাঁচ উইকেট হারায়| ফলে কিউইদের থেকে এখনও ৯৫ রানে পিছিয়ে আছে|
দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রান করেছিল| জবাবে কিউইদের অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৮৯ রান করে| ফলে ১৭৫ রানের লিড নেয় তারা| তবে দক্ষিণ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে সুবিধে করতে পারেনি| কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায়| কিন্তু দিন শেষে দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ও কুইন্টন ডি কক সমান ১৫ রানে অপরাজিত থেকে খেলা শেষ হয়|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top