News Flash

  • Home
  • Uncategorized
  • আজিঙ্কা রাহানের নেতৃত্বের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি
Image

আজিঙ্কা রাহানের নেতৃত্বের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি

ধর্মশালা, ২৮ মার্চ (হি.স.) : ধর্মশালা টেস্টে জয়ের পরই আজিঙ্কা রাহানের নেতৃত্বের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি| মঙ্গলবার এই সিরিজ জয়কে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন তিনি| রাহানের দল পরিচালনার ভূয়সী প্রশংসাও শোনা গেল কোহলির গলায়| তিনি বলেন, দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছেন রাহানে| পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জয়কে এখনও পর‌্যন্ত সেরা জয় বলেও তিনি অভিহিত করেছেন| তিনি বলেন, এটাই এখনও পর‌্যন্ত সবচেয়ে সেরা সিরিজ জয়| আমি ভেবেছিলাম, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটাই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা| কিন্তু অস্ট্রেলিয়া যে লড়াই করল তা অসাধারণ| কিন্তু আমাদের ছেলেরা পিছিয়ে পড়েও বারবার লড়াইয়ে ফিরে এসেছে|
কাঁধের চোটের জন্য ধর্মশালায় শেষ টেস্ট খেলতে পারেননি ভারতের অধিনায়ক| তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছেন আজিঙ্কা রাহানে| ম্যাচে খেলতে না পারলেও দলকে প্রেরণা দেওয়ার কাজে কোনও খামতি ছিল না কোহলির| মাঠে সতীর্থদের জন্য জলের বোতল বয়ে নিয়ে তাদের উত্সাহিত করা বা ড্রেসিংরুমে আবেগ-উচ্ছ্বাসের বহিঃপ্রকাশেও তাঁর কোন খামতি ছিল না| মাঠে না থেকেও ছিলেন কোহলি|
এদিন তিনি আরও বলেন, ফিসনেসের ক্ষেত্রে দলে যে পরিবর্তন আনা হয়েছিল তার সুফল মিলেছে| দলের খেলোয়াড়রা পুরো মরশুম তাদের পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম হয়েছে| ভারতের অধিনায়কের মতে, একটা সময় কোনও একটা সেশনেই ম্যাচে পিছিয়ে পড়তাম| কিন্তু এই মরশুমে তার পুনরাবৃত্তি হয়নি| এই মরশুমে দলকে কোনও এক বা দুই খেলোয়াড়ের ওপর নির্ভর করতে হয়নি| ফাস্ট বোলাররা যে ফিটনেস ও লড়াই করেছে, তা এক কথায় অনবদ্য| আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে|
অন্যদিকে, এদিন রাহানেও ম্যাচটি দারুন উপভোগ করেন বলে জানান| জয়ের কৃতিত্ব দলের খেলোয়াড়দের দিয়েছেন তিনি| শুধুমাত্র এই সিরিজই নয়, পুরো মরশুমেই ভালো খেলার কৃতিত্ব দলের খেলোয়াড়দেরই| বোলার, ফিল্ডার ও ব্যাটসম্যান-সবাই ভালো পারফর্ম করেছে| ধর্মশালায় মধ্যাহ্নভোজের পর ম্যাচে ফিরে আসার কৃতিত্ব নবাগত কুলদীপ যাদবকে দিয়েছেন রাহানে| কুলদীপের প্রতি দলের সম্পূর্ণ আস্থা ছিল বলে জানিয়েছেন রাহানে| উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা ও মহম্মদ শামিরা ভারতের পিচে যেভাবে বোলিং করেছেন, তা অসাধারণ বলে মন্তব্য করেন রাহানে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top