News Flash

  • Home
  • Uncategorized
  • গণ টোকাটুকি রুখতে কড়া হচ্ছে উত্তর প্রদেশ সরকার, চালু দুটি হেল্পলাইন
Image

গণ টোকাটুকি রুখতে কড়া হচ্ছে উত্তর প্রদেশ সরকার, চালু দুটি হেল্পলাইন

লখনউ, ২৮ মার্চ (হি.স.) : বোর্ডের পরীক্ষায় গণ টোকাটুকি রুখতে কড়া ব্যবস্থা নিল উত্তর প্রদেশ সরকার| টোকাটুকির খবর পুলিশকে জানাতে মঙ্গলবার দুটি হেল্পলাইন চালু করল যোগী আদিত্যনাথ সরকার| এদিন উত্তর প্রদেশ সরকারের চালু করা ফোন নম্বরের একটি হল হোয়াটসঅ্যাপ নম্বর(৯৪৫৪৪৫৭২৪১) এবং অন্যটি ল্যান্ডলাইন নম্বর(০৫২২-২২৩৬৭৬০)| এই দুটি নম্বরে ্পরীক্ষায় টোকাটুকি সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানোর অনুরোধ করে বলা হয়েছে| অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ |
এমাসের প্রথম দিকে উত্তর প্রদেশ বোর্ডের দশম ও একাদশ শ্রেণির পরীক্ষায় ব্যাপক টোকাটুকি ধরা পড়ে| ঠিক একেবারে বিহারের হাজিপুরের ঢংয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় টোকাটুকি করে পরীক্ষার্থীরা| পড়ুয়াদের আত্মীয়রা পরীক্ষা কেন্দ্রের জানলায় উঠে টুকলি সাপ্লাই করেছে| এনিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করলেন যোগী আদিত্যনাথ| ইতিমধ্যেই টোকাটুকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষক ও ছাত্র মিলিয়ে মোট ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে|
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারের সময়েই মোদী ঘোষণা করেছিলেন, উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় এলে পরীক্ষায় টোকাটুকি একেবারে বন্ধ হয়েহ যাবে| প্রধানমন্ত্রী সে সময় মন্তব্য করেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে আগামী প্রজন্মটাই নষ্ট হয়ে যাবে| এজিনিস চলতে দেওয়া যায় না| সেই ব্যবস্থাই করলেন যোগী আদিত্যনাখ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top