News Flash

  • Home
  • Uncategorized
  • বারুণী স্নানে সীমান্তে সামিল বাংলাদেশিরাও
Image

বারুণী স্নানে সীমান্তে সামিল বাংলাদেশিরাও

আগরতলা, ২৬ মার্চ৷৷  রাজধানী আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন এলাকায়  রবিবার ধর্মপ্রাণ হিন্দুরা বারুণী উৎসব পালন

রবিবার আগরতলায় ঐতিহ্যবাহী বারুণী স্নান৷ নিজস্ব ছবি৷

করেছেন৷ ঐতিহ্যবাহী বারুণী স্নানোৎসবকে ঘিরে রামগড় সাব্রুম সীমান্তের ফেনী নদী পরিণত হয় ভারত-বাংলাদেশ দু’দেশের নাগরিকদের মিলন মেলায়৷ হাওড়া নদীর তীরে বিভিন্ন স্থানে ছিল উপচে পরা ভীড়৷ শিবের আরাধনাকে কেন্দ্র করেই এই বারুণী স্নান৷ নদীর দুই তীরে পুরোহিতরা সকালেই বসেন পূজা অর্চণার জন্য৷ পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা ছাড়াও নিজের পুণ্যলাভ ও সকল প্রকার পাপ, পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্য নদীর বারুণী স্নানে ছুটে আসেন সনাতম ধর্মাবলম্বী আবালবৃদ্ধবনিতা৷ ভোর থেকেই শুরু হয় বারুণী স্নানোৎসব৷ আরও তা সন্ধ্যার পরেও স্থায়ী থাকে৷ এদিকে সাব্রুমের ভারত-বাংলাদেশ সীমান্তের ফেনী নদী উভয় দেশের হাজার হাজার পুর্ণ্যার্থে ও দর্শনার্থীর সমাগমে সকাল থেকে সন্ধ্যা অব্দি মুখরিত থাকেক ফেনী নদী৷ ব্রিটিশ আমল থেকেই চৈত্রের মধু-কৃষ্ণা এয়োদশী তিথিতে প্রতিবছর ফেনী নদীতে বারুণী স্নানে মিলিত হন দুই দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষ৷ স্নান কিংবা পূজা অর্চনা ছাড়াও দুই দেশে অবস্থানকারী আত্মীয়-স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্যও অনেকে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন৷ ঐতিহ্যবাহী ও বারুণী মেলা উপলক্ষে বহুকাল থেকেই এদিনে দুদেশের সীমান্ত অঘোষিতভাবে কিছু সময়ের জন্য উন্মুক্ত থাকে৷ যদিও থাকে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ এ মেলাকে ঘিরে দুদেশের মানুষের মধ্যে তৈরি হয় ভ্রাতৃত্বা ও সম্প্রীতির মেলা বন্ধন৷ বারুণী মেলায় শুধু বাঙালি হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণ নয়, ত্রিপুরা, মারমা, চাকমা, সম্প্রদায়ের উপজাতি হিন্দু ও বুদ্ধরা সামিল হন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top