News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় নীতির কারণেই ব্যাঙ্ক শিল্পে আঘাত এসেছে ঃ মানিক সরকার
Image

কেন্দ্রীয় নীতির কারণেই ব্যাঙ্ক শিল্পে আঘাত এসেছে ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ ব্যাঙ্ক শিল্পে বিরাট আঘাত এসেছে৷ এর জন্য মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় নীতির কারণেই ব্যাঙ্ক শিল্প আজ দেওলিয়া হওয়ার পথে৷ তাই ব্যাঙ্ক শিল্পকে বাঁচাতে সকলকে এক জোট হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
রবিবার ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের প্রকাশ্য আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত তিন বছরে ব্যাঙ্ক শিল্পে মারাত্মক আঘাত এসেছে৷ ঋণ খেলাপিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ব্যাঙ্ক শিল্পকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দেওয়া হয়েছে৷ অবশ্য, ব্যাঙ্ক শিল্পের ওপর আঘাত দীর্ঘদিন ধরেই চলছিল৷ কিন্তু, কেন্দ্রের ক্ষমতায় বিজেপি আসার পর আঘাতের মাত্রা আরো বেড়ে গেছে৷ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিকে বেসরকারি করণের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার৷ তাতে, একদিকে যেমন ব্যাঙ্ক শিল্প ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে সাধারণ মানুষও মহা বিপদে পড়বেন৷ এদিন মুখ্যমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আগের সরকারের আমলে প্রতিদিন ৪৬ জন কৃষক আত্মহত্যা করতেন৷ কিন্তু বর্তমান সরকারের আমলে কৃষক আত্মহত্যা সংখ্যা প্রতিদিন বেড়ে হয়েছে ৫৬৷ নির্বাচনী প্রচারে বিজেপি প্রতি বছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল৷ অথচ রিপোর্ট অনুযায়ী দেখা গেছে,বছরে মাত্র ১ লক্ষ ৪২ হাজার কর্মসংস্থান করেছে কেন্দ্রীয় সরকার৷ মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে কামান দাগেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, জিনিসের দাম কমবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু তার বদলে এখন জিনিসের দাম ক্রমশ বেড়ে চলেছে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে হবে৷ কিন্তু সেই পথে আগের সরকারও হাঁটেনি এবং বর্তমান সরকারও একই ভূমিকা পালন করছে৷ কালোবাজারি নিয়েও মুখ্যমন্ত্রী এদিন সুর চড়িয়েছেন৷ তাঁর বক্তব্য, কালো বাজারির রোধে কেন্দ্র-রাজ্য একত্র হয়ে কাজ করতে হবে৷ পাশাপাশি রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে৷ কিন্তু কংগ্রেস এবং বিজেপি কোন সরকারই রাজ্যের এই দাবি মানছে না৷ ফলে, কালোবাজারিও রোধ করা যাচ্ছে না৷
এদিন তিনি যোজনা কমিশনের অবলুপ্তির কারণে রাজ্যের আর্থিক ক্ষতির প্রসঙ্গ তুলে ধরেন৷ তিনি জানান, যোজনা কমিশন অবলুপ্তির কারণে রাজ্যের ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা লোকসান হয়েছে৷ রেগা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এখন রেগা প্রকল্পে নিত্যনতুন কায়দা অবলম্বন করা হচ্ছে৷ এর মাধ্যমে বরাদ্দ কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ মুখ্যমন্ত্রী এদিন এ সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top