News Flash

  • Home
  • Uncategorized
  • বহিস্কার ও অপসারণের গুঁতোয় ভেঙ্গে ছারখার আইপিএফটি
Image

বহিস্কার ও অপসারণের গুঁতোয় ভেঙ্গে ছারখার আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ বহিস্কার এবং অপসারনের গুতোয় আইপিএফটি ভেঙ্গে ছারখার হয়ে গেছে৷ অর্থ তছরূপের অভিযোগ এনে আইপিএফটি সভাপতি এন সি দেববর্মাকে পদ থেকে অপাসরণ করা হয়েছে বলে গত ২৩ মার্চ জানিয়েছিলেন বুধু দেববর্মারা৷ শনিবার আইপিএফটি’র কেন্দ্রীয় কমিটির বর্ধিত অধিবেশনে বুধু দেববর্মা সহ সতজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাতে ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত নিয়ে আইপিএফটি’র উপর পুরো কর্তৃত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন এন সি দেববর্মা৷ এদিন বহিস্কারের তালিকায় বুধু দেববর্মা সহ রয়েছেন অঘোর দেববর্মা, বিনয় দেববর্মা, রাজেশ্বর দেববর্মা, সুবোধ দেববর্মা, প্রবীর কলই এবং নক্ষত্র জমাতিয়া৷ প্রত্যেকেই আইপিএফটি’তে উচ্চ পদাধিকারী ছিলেন৷ স্বাভাবিকভাবেই এখন উপজাতিভিত্তিক এই আঞ্চলিক দলটি পাহাড়ে ধাক্কা খাবে বলে ধারণা করা হচ্ছে৷
তিপ্রাল্যান্ডের দাবিদার আইপিএফটি’তে গৃহযুদ্ধের আঁচ করতে পেরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেনে নিয়েছেন দলেরই একাংশ নেতৃত্ব৷ দলের সভাপতি এন সি দেববর্মার দাবি, এদিন আইপিএফটি’র কেন্দ্রীয় কমিটির বর্ধিত কনভেনশনে অধিকাংশ নেতৃবৃন্দ তাঁর প্রতি আস্থা প্রদর্শন করেছেন৷ দলের সংবিধান উলঙ্ঘন করে সেদিন ঐ সাতজন দলবিরোধী কাজ করেছেন৷ ফলে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে দলে বিদ্রোহের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়বে৷ এনসি বাবুর মতে, বিদ্রোহ দমনেই সাতজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কারের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top