News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক চালকের হিরোগিরির লাগাম টানতে গিয়ে জখম পুলিশ, মামলা গ্রহণে ধন্দ
Image

বাইক চালকের হিরোগিরির লাগাম টানতে গিয়ে জখম পুলিশ, মামলা গ্রহণে ধন্দ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ মার্চ৷৷ বাইক চালকদের হিরোগিরির লাগাম টানার জন্য সক্রিয় হয়ে গুরুতর জখম হতে হয়েছে পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্মীকে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকায়৷ পুলিশ অবশ্য আইন ভঙ্গকারী বাইক চালককে আটক করেছে৷ কিন্তু, সমস্যা দেখা দিয়েছে ঐ যুবকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ নিয়ে৷ জানা গিয়েছে, ধৃত বাইক চালক শাসক দলের এক উপজাতি নেতার গুণধর পুত্র৷
সংবাদে প্রকাশ, দীর্ঘদিন ধরে পুলিশের ট্রাফিক বিভাগের উপর চাপ ছিল খোয়াইয়ে উঠতি বয়সের একাংশ যুবক বেপরোয়া ভাবে বাইক চালালেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ জনতার চাপে পড়ে শেষ পর্যন্ত ময়দানে নামে ট্রাফিক পুলিশ৷ এদিন খোয়াইয়ের পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা স্থানীয় সুভাষ পার্কে সামনে কো-অপারেটিভ চৌমুহনীতে যানবাহনের কাগজপত্র চ্যাকিংয়ের জন্য তৎপর হয়৷ সেখানে বেশ কিছু যানবাহন ও বাইক আটক করে কাগজপত্র চ্যাকিং করছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা৷ সেখানে অন্যান্যদের দায়িত্বে ছিলেন ট্রাফিক পুলিশকর্মী উত্তম রায়ও৷ তখন টিআর-০১- ৭২৮০ নম্বরের একটি বাইক নিয়ে হিরো মাফিক ছুটে আসছিল পদ্মবিলের পল্লব দেববর্মা (২১)৷ তাকে বাইক থামানোর জন্য সিগন্যাল দেন উত্তম রায়৷ ঐ যুবক উত্তম রায়ের সামনে আসর কিছু আগে বাইকের গতি কমিয়ে দেয়৷ উত্তমবাবু যখন বাইকের কাছে যান তখন ঐ ‘স্টান ম্যান’ পল্লব বাইকের গতি বাড়িয়ে দেয়৷ বাইকের পিছনে টেনে ধরেন উত্তম বাবু৷ কিন্তু, তাঁকে টেনে হেঁচড়ে নিয়ে ছুটে চলে পল্লব৷ তাতে উত্তম রায়ের হাতের একটি আঙুল ভেঙ্গে যায়৷ শরীরের অন্যান্য স্থানেও আঘাত লাগে৷ কোনওরকমে বাইক চালক পল্লব দেববর্মাকে আটক করতে সফল হয় সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ৷ বাইক সহ তাকে স্থানীয় সুভাষপার্ক পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়৷ সেখানে নিয়ে যাওয়ার পর পল্লব জানায় তার বাবা শাসক দলের স্থানীয় ভিলেজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান৷ তার পরিচয় জানতে পেয়ে পুলিশ ধন্দে পড়ে যায় মামলা গ্রহণ করবে কি না৷ তবে খোয়াই থানার পদস্থ অফিসাররা পুলিশ ফাঁড়িতে ছুটে গিয়েছেন৷ পল্লবের পরিবারের অভিভাবকদের সাথে যোগাযোগ করে চলেছেন বলে রাতে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top