News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় বন্দুকবাজের হামলায় হত ১, গুলিবিদ্ধ ১৩ জন
Image

আমেরিকায় বন্দুকবাজের হামলায় হত ১, গুলিবিদ্ধ ১৩ জন

সিনসিনাটি (আমেরিকা), ২৬ মার্চ (হি.স.) : এবার আমেরিকায় বন্দুকবাজের হামলা। রবিবার ভোর রাতে ওহায়োর সিনসিনাটি শহরের নাইটক্লাবে এক বন্দুকবাজের অতর্কিত আক্রমণে অন্তত ১ জনের প্রাণহানি ঘটেছে, আহত ১৩ জন। স্থানীয় সূত্রে খবর রবিবার ভোর রাতে খোলা ছিল ক্যামিও নাইটক্লাব। ভিতরে চলছিল হইহুল্লোড়। আচমকা গুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন নাইটক্লাবে থাকা নারী–পুরুষরা। কিছু বুঝে ওঠার আগেই বন্দুকবাজ গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত ১৩ জন। পরে হাসপাতালে মৃত্যু হয় এক গুলিবিদ্ধের। আততায়ীকে ধরতে পারেনি পুলিশ। প্রশাসনের কাছে এখনও পরিষ্কার নয় আততায়ী কীভাবে নাইটক্লাবে ঢুকেছিল। চারিদিকে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top