News Flash

  • Home
  • Uncategorized
  • রাণীরবাজার ও কদমতলায় দুই নাবালিকা ধর্ষিতা, দুই সুকলছাত্রীকে অপহরণ কমলপুর ও আমতলীতে
Image

রাণীরবাজার ও কদমতলায় দুই নাবালিকা ধর্ষিতা, দুই সুকলছাত্রীকে অপহরণ কমলপুর ও আমতলীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪মার্চ৷৷ পৃথক স্থানে তিন নাবালিকাকে ধর্ষণ এবং দুই ছাত্রীকে অপহরণ করা হয়েছে৷ চবিবশ ঘন্টায় রাজ্যের পাঁচটি স্থানে নারী সংক্রান্ত এই অপরাধের ঘটনাগুলি ঘটেছে৷ তাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে৷ প্রতিটি ঘটনারই নিকটবর্তী থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পৃথক স্থানে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ অপহৃতাদের কোন হদিশ পাওয়া যায়নি খবর লেখা পর্যন্ত৷ পুলিশ তদন্ত করছে অন্যদিকে অপহৃতাদের পরিবারের তরফ থেকে বিভিন্ন স্থানে খোঁজ খবর চালানো হচ্ছে বলে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার দুপুরে রাণীরবাজার থানার আধীন পূর্ব নোয়াগাঁও এলাকায় সাড়ে চয় বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে নাবালিকার পরিচিত এক কাকাকে৷ তার নাম দেবেশ দেব৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে৷ বিচারক অভিযুক্তকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সাড়ে ছয় বছরের ঐ নাবালিকাকে তার প্রতিবেশী কাকা দেবেশ দেব চিপস খাওয়ানোর আছিলায় নিজের ঘরে ডেকে নিয়ে যায়৷ শিশুটির উপর পাশবিক লালসা চরিতার্থ করেছে৷ পরে শিশুটির গোপন অঙ্গে ব্যথা শুরু হয়৷ অভিভাবকরা তার কাছ থেকে পুরো ঘটনা জানার পর রাণীরবাজার থানায় একটি মামলা করেন৷ মামলার নম্বর ০৮/১৭৷ মামলাটি হয়েছে আইপিসির ৩৭৬ (২) ধারা মোতাবেক৷ সেই সাথে মামলায় যুক্ত করা হয়েছে পক্সো আইনের চার নম্বর ধারা৷ পুলিশ মামলা নিয়েই নিজ বাড়ি থেকে দেবেশ দেবকে গ্রেপ্তার করেছে৷ পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ অন্যদিকে শিশুটির মেডিকেল ট্যাস্টও করা হয়েছে৷
এদিকে, একই থানার অধীন রাণীরগাঁও এলাকায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক যুবক ভবেশ নাথ (৩২) প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করে৷ বাড়িতে নাবালিকাটি একাই ছিল৷ নির্জনতার সুযোগ নিয়ে ভবেশ নাথ ঐ নাবালিকার উপর ঝাপিয়ে পড়ে৷ মুখে চাপা দিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ এই ব্যাপারে রাণীরবাজার থানায় একটি মামলা করা হয়েছে৷ এদিকে, মামলা নিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ এদিকে এলাকার জনগণ রাণীরবাজার থানায় গিয়ে এদিন অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷ জানা গিয়েছে গত তিন মাসে রাণীরবাজার থানায় পাঁচটি ধর্ষণের মামলা লিপিবদ্ধ করা হয়েছে৷
অন্যদিকে, সুকল থেকে বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কদমতলা থানার অধীন বকবকি গ্রামে৷ এই ঘটনার সাথে যুক্ত জুয়েল দাস নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়৷ বিচারক অভিযুক্তকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ সংবাদে প্রকাশ, একাদশ শ্রেণীর ঐ ছাত্রী সুকল থেকে বাড়ি ফিরছিল৷ তখন রাস্তায় তাকে আটক করে এলাকারই জুয়েল দাস৷ নাবালিকা ছাত্রীকে জুয়েল তার এক নিকটাত্মীয়ের বাড়িতে নিয়ে যায়৷ সেখানে দফায় দফায় ধর্ষণ করে৷ এদিকে, নাবালিকার বাবা কদমতলা থানায় মেয়েক অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগমূলে কদমতলা থানায় যে মামলা রুজু হয়েছে, তার নম্বর ১২/১৭৷ মামলাটি হয়েছে ৩৬৩, ৩৫৪(বি) এবং ৩৭৬ আইপিসি মোতাবেক৷ পুলিশ মামলা নিয়ে গ্রেপ্তার করেছে অভিযুক্ত জুয়েল দাসকে৷ বর্তমানে সে জেল হাজতে রয়েছে৷ এদিকে, একটি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত জুয়েল দাসের সাথে ঐ সুকলছাত্রীর ভালবাসার সম্পর্ক ছিল৷ যদিও ঐ ছাত্রীর বাবা মেয়ের ভালবাসার সম্পর্কের কথা অস্বীকার করে সাফ জানিয়ে দিয়েছেন মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে৷
এদিকে, আমতালী থানার অধীন হরিপুর এলাকা থেকে এক সুকল ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে খবর মিলেছে৷ এই ব্যাপারে অপহরণকারীর নামধাম জানিয়ে আমতলী থানায় একটি মামলা করা হয়েছে৷ সংবাদে প্রকাশ, হরিপুর এলাকার বাসিন্দা সুমন শীল এলাকারই এক সুকলছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ৷ জানা গিয়েছে ঐ ছাত্রী মামার বাড়িতে থেকে পড়াশোনা করে৷ স্থানীয় একটি সুকলের নবম শ্রেণীর ছাত্রী ঐ ১৫ বছরের ঐ নাবালিকা৷ বৃহস্পতিবার তাকে অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ একটি সূত্রে জানা গিয়েছে প্রণয়ের সূত্র ধরেই এই অপহরণের ঘটনা৷ তবে মেয়েটির অভিভাবকের অভিযোগ সুমন শীল অপহরণ করেছে৷ পুলিশ মামলা নিয়ে বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে যাচ্ছে অপহৃতা সুকলছাত্রীকে উদ্ধার করার জন্য৷
আরও এক সুকলছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে৷ ধলাই জেলার কমলপুর থানার অধীন অপরেশকর গ্রামের ঐ সুকলছাত্রীর রহস্যজনক অন্তর্ধান ঘিরে স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ তবে ঐ সুকলছাত্রীকে অপরহরণ করা হয়েছে বলে কমলপুর থানায় একটি মামলা করা হয়েছে৷ মামলার নম্বর ২১/১৭৷ মামলাটি হয়েছে আইপিসি’র ৩৬৩ ধারা মোতাবেক৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ৷ মামলায় অভিযুক্ত করা হয়েছে অন্তর দেববর্মা নামে এলাকারই এক যুবককে৷ অভিযোগ করা হয়েছে, দশম শ্রেণীর ঐ ছাত্রীকে অন্তর দেববর্মা অপহরণ করেছে৷ যদিও এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, অন্তরের সাথে ঐ সুকলছাত্রীর প্রণয়ের সম্পর্ক রয়েছে৷ তাই আশঙ্কা করা হয়েছে প্রণয়ের সূত্র ধরেই প্রেমিক প্রেমিকার পলায়ন৷ তবে ঐ সুকলছাত্রীর অভিভাবকরা যেহেতু অপহরণের অভিযোগ করেছেন তাই পুলিশ মামলা নিয়ে অন্তর দেববর্মা সহ ঐ সুকলছাত্রীকে উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top