News Flash

  • Home
  • Uncategorized
  • সৎ বোন ও বাবার বকাবকিতে অভিমানী নাবালিকা আত্মঘাতী, পারিবারিক বিবাদের জেরে বিষপানে আত্মহত্যা গৃহস্বামীর
Image

সৎ বোন ও বাবার বকাবকিতে অভিমানী নাবালিকা আত্মঘাতী, পারিবারিক বিবাদের জেরে বিষপানে আত্মহত্যা গৃহস্বামীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ সৎ বোন ও বাবার বকাবকিতে অভিমানি নাবালিকা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিল৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হলেও, শেষ রক্ষা হয়নি৷ নয়দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার তার জীবনদীপ নিভে গেছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, পশ্চিম গকুলনগরের বাসিন্দা হরিধন সরকারের মেয়ে আশারাণী সরকার(১৪) গত ১৬ মার্চ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল৷ সঙ্গে সঙ্গে তাকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু, বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷
জানা গেছে, ঐ নাবালিকার বাবা হরিধন সরকার দুই বিয়ে করেছেন৷ দুই স্ত্রীই প্রয়াত৷ তার প্রথম স্ত্রীর দুই কন্যা সন্তানের বিয়ে হয়ে গিয়েছে৷ দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান আশারাণী৷ মা মারা যাওয়ার পর থেকে তার অকথ্য নির্যাতন চলছিল৷ কখনো বাবা, আবার কখনো সৎ বোনেরা তাকে বকাবকি করতেন৷ গত ১৬ মার্চ তাকে প্রচন্ড বকাবকি করেন তার বাবা ও দুই সৎ বোন৷ এরপরই অভিমানে রাতে ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় আশারাণী৷ অগ্ণিদগ্দ অবস্থায় তাকে জি বি হাসপাতালে ভর্তি করানো হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে৷ নয়দিন প্রচন্ড যন্ত্রণায় সহ্য করে অবশেষে বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, পারিবারিক অশান্তির জেরে এক ব্যাক্তি বিষ পানে আত্মহত্যা করেছেন৷ জানা গেছে, গর্জি জোয়ালিপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দাসের(৩৫) সাথে তার স্ত্রী সোমা দাসের মাস দেড়েক ধরে ঝামেলা চলছিল৷ স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই আশঙ্কার তাদের পরিবারে অশান্তি চলছিল৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেশায় কাঠমিস্ত্রি বিশ্বজিৎ দাস প্রায় সময় মদমত্ত অবস্থায় বাড়ি ফিরলে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হত৷ তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ গতকালও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়৷ একসময় বাড়ি থেকে বেরিয়ে যান বিশ্বজিৎ দাস৷ রাতে স্থানীয় জনগণ এলাকায় একটি বাজারে দোকানের পাশে পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে তাকে গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসকরা জানান তিনি বিষ পান করেছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক৷ চিকিৎসকরা তাকে জিবি স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়েছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top