News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে রেলে কাটা পড়ে দেহ থেকে দুই পা আলাদা শ্রমিকের
Image

উদয়পুরে রেলে কাটা পড়ে দেহ থেকে দুই পা আলাদা শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ মার্চ৷৷  রেল  লাইন পার হতে গিয়ে রেলের নিচে চাপা পরে দুটি পা কাটা গেল এক রেল শ্রমিকের৷ ঘটনা বৃহস্পতিবার সকালে উদয়পুর রেল স্টেশনে৷ দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকের নাম  শুভজিৎ ঘোষ, বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়৷ এই ঘটনার ফলে উদয়পুর-আগরতলা লাইনে রেল চলাচল দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷ ঘটনার বিবরণে জানাগেছে, বৃহস্পতিবার সকালে উদয়পুর রেল স্টেশনে রেল ইঞ্জিন চালু করলে এমন সময় রেল লাইন দিয়ে পার হচিচলেন শুভজিৎ বাবু৷ সেই সময় শুভজিৎ বাবু কিছু বুঝে উঠার আগেই পেছন থেকে এসে শুভজিৎ কে রেল ইঞ্জিনটি ধাক্কা মারতেই রক্তাক্ত হয়ে রেল লাইনে লুটিয়ে পরেন তিনি৷ সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা এবং অন্যান্য রেল শ্রমিকরা তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ যেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়৷ চিকিৎসকরা জানান তার ২টি পা দুর্ঘটনায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং কাঁটা গেছে৷ বর্তমানে অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা৷ ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top