News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, জঙ্গি হামলায় তপ্ত সোপিয়ান
Image

পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, জঙ্গি হামলায় তপ্ত সোপিয়ান

শ্রীনগর, ২৩ মার্চ (হি.স.): জঙ্গি হামলায় পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলা| বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ সোপিয়ান জেলার হারমাইন এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্দেহভাজন জঙ্গিরা| তবে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে জঙ্গিরা পালিয়ে যায়|
পদস্থ এক পুলিশ অফিসার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে অনন্তবাগ থেকে সোপিয়ানে নিয়ে আসা হচ্ছিল সোপিয়ানের বিধায়ক মহম্মদ ইউসুফের ৱুলেট প্রুফ গাড়ি| পাহারা দিয়ে ৱুলেট প্রুফ গাড়িটিকে নিয়ে আসার সময় আচমকা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে সন্দেহভাজন জঙ্গিরা| পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল তখন ৯.৩০ মিনিট হবে, হারমাইন এলাকায় আচমকা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্দেহভাজন জঙ্গিরা| নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে জঙ্গিরা অবশ্য পালিয়ে যায়| প্রশাসন সূত্রের খবর, জওয়ানরা প্রত্যেকেই সুস্থ আছেন| জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী ঘটনাস্থলে পেঁৗছেছে| রয়েছেন নিরাপত্তা বিভাগের শীর্ষ আধিকারিকরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top