News Flash

  • Home
  • Uncategorized
  • দু’সপ্তাহ পিছোল বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি

দু’সপ্তাহ পিছোল বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট| আগামী দু’সপ্তাহ পর, অর্থাত্ এপ্রিল মাসের ৬ তারিখ ফের শুনানি হবে এই মামলার| ১৯৯২-এর বাবরি মসজিদ ধ্বংস মামলায় প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশী সহ অন্যান্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের ফের তদন্ত হবে কি না তাও ঠিক হবে ৬ এপ্রিলই|
প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশী, উমা ভারতী এবং অন্যদের বেকসুর ঘোষণা করেছিল এলাহাবাদ হাইকোর্ট| সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই| কিছুদিন আগে সর্বোচ্চ আদালত পর‌্যবেক্ষণে জানায়, ‘এই মামলায় কিছু জটিলতা রয়েছে|’ সেই শুনানিই ছিল বৃহস্পতিবার| কিন্তু, এদিন সর্বোচ্চ আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি দু’সপ্তাহ পিছিয়ে দেয়|
উল্লেখ্য, ১৯৯১ সালে উত্তর প্রদেশে সরকার গড়ে বিজেপি| ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদ ভেঙে দেয় সেবকরা| গড়ে তোলা হয় অস্থায়ী মন্দির| দেশজুড়ে সংঘর্ষে মারা যান দু’হাজার জন| পাশাপাশি ঘটনার তদন্তে বিচারপতিলিবারহানের নেতৃত্বে কমিটি গঠন করে কেন্দ্র| প্রসঙ্গত, গত মঙ্গলবারই সুপ্রিম কোর্ট পরামর্শ দেয়, আদালতের বাইরে রামমন্দির সমাধান সূত্র খুঁজে নেওয়ার|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top