News Flash

  • Home
  • Uncategorized
  • ৩ গ্রামবাসীর মৃত্যুর পর ক্ষোভ প্রশমনে এলেন বিএসএফ-এর এডিজি, মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রধানের সাথে বৈঠক
Image

৩ গ্রামবাসীর মৃত্যুর পর ক্ষোভ প্রশমনে এলেন বিএসএফ-এর এডিজি, মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রধানের সাথে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ সীমান্ত সুরক্ষা বাহিনী অতিরিক্ত মহা-নির্দেশক আরপিসিং সোমবার রাজ্য সফরে এসেছেন৷ এসেই তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে বৈঠক করেছেন৷
সম্প্রতি বিএসএফ এর গুলিতে সাব্রুম সীমান্তের তিনজন সাধারণ গ্রামবাসীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎতে মিলিত হয়েছেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ জানাগেছে বিএসএফ এর গুলিতে ৩ জন গ্রামবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অতিরিক্ত মহা-নির্দেশক৷ পাশাপাশি বিএসএফ এর এক উচ্চপদস্থ আধিকারিক দিয়ে কোর্ট অফ ইনকুয়ারী করার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত মহা-নির্দেশক আরপিসিং৷ উল্লেখ করা যেতে পারে, শুক্রবার সাব্রুমের চিত্তাবাড়ি সীমান্তের বিএসএফ এবং গ্রামবাসীর মধ্যে খন্ডযুদ্ধে বিএসএপ এর গুলিতে ৩১ গ্রামবাসীর প্রাণ গেছে এবং দুইজন আহত হয়েছে৷ একটি মহল থেকে অভিযোগ করেছে সীমান্তে গরু পাচার নিয়ে বিএসএফ এবং গ্রামবাসীদের মধ্যে ঝগড়া বিবার শুরু হয়৷ কিন্তু অপর একটি মহল অভিযোগ করেছে এক যুবতিকে ধর্ষণের চেষ্টা কে ঘিরে বিএসএফ এবং গ্রামবাসীদের মধ্যে এই ঝগড়া বিবাদ শুরু হয়৷ তবে বিবাদ কে কেন্দ্র করে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে বলে জানা গেছে৷ দীর্ঘদিন ধরেই সাব্রুমের চিত্তাবাড়ি সীমান্তে বিএসএফ এবং পাচারকারীদের মধ্যে নানান রকমের ঝামেলা চলছিলো বলে জানিয়েছে পুলিশ৷ সূত্রের খবর গতকাল সন্ধ্যায় এলাকাবাসীরা সবাই মিলিত ভাবে ভাঙ্গামুড়া ৩১নং ব্যাটেলিয়ান ক্যাম্পের সামনে মিলিত হয়৷ তারপর বিএসএফ বাহিনী জনতাকে সরিয়ে দিতে গেলে তখন পরিস্থিতি আরও গরম হয়ে উঠে৷ সাথে সাথে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বন্দুক থেকে গুলি ছুঁড়তে থাকে৷ সূত্রের খবর, বিএসএফ ৬ রাউন্ড গুলি ছোঁড়ায় তিনজন গ্রামবাসী মারা যায় এবং দুইজন আহত হয়৷ এর পরিপ্রক্ষিতে জনতা আরও উত্তেজিত হয়ে পরে৷ এইদিকে গ্রামবাসীরা অভিযোগ করেন, লক্ষ্মী ত্রিপুরা(৩০) নামে এক উপজাতি গৃহবধূকে তিন জওয়ান ধর্ষণ করতে গেলে তখন সে আত্মরক্ষার্থে চিৎকার করেন৷ সাথে সাথে বেশ কিছু গ্রামবাসী ছুটে আসেন৷ তখন বিএসএফ গ্রামবাসীদের উদ্দেশ্যে গুলি ছঁুড়লে ৩ জন মারা যান এবং ২ জন আহত হয়৷ এদিকে, ঐ ঘটনার ফলে সিপিএম দলের পক্ষ থেকে সাব্রুম মহকুমায় শনিবার ১২ ঘন্টা বন্ধ পালন করা হয়েছে৷ পাশাপাশি সিপিআইএম সম্পাদক মন্ডলীর এর পক্ষ থেকে এই বর্বরোচিত হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার জানাতে রাজ্যের সকল স্তরের গণতন্ত্রপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top